যমজ নয়, এবার ট্রিপল চরিত্রে দেখা যাবে সল্লু মিঞাকে

বড় পর্দায় সলমন খানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর ভক্তরা। এ মাসেই মুক্তি পাচ্ছে দাবাং ৩। তবে এই ছবি মুক্তি পাওয়ার আগেই দাবাং ৪–এর প্লট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাতকারে সলমন জানিয়েছেন যে চতুর্থ পর্বের দাবাং–এর গল্প তিনি লিখে ফেলেছেন।

ট্রিপল চরিত্রে সলমন খান


মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাতকারে সল্লু মিঞা বলেন, '‌ছবির পরিকল্পনাটা কিছুদিন আগেই এসেছে। মাঝে মাঝে একটা সিনেমা অন্য সিনমার ধারণা তৈরি করে দেয়। দাবাং ৪–এ আমরা দেখাবো রাজ্জোর বাবা কেন মাতাল হয়েগিয়েছেন এবং কীভাবে চুলবুলের সঙ্গে রাজ্জোর দেখা হল।’‌ তবে শোনা গিয়েছে, সলমন এমন একটি সিনেমা তৈরি করবেন যেটাতে তিনি ত্রিপল ভূমিকায় অভিনয় করবেন।

সলমন এ প্রসঙ্গে বলেন, '‌একটা জিনিস করব যা আমার মাথায় রয়েছে তা হল কিকের ডেভিল, দাবাং–এর চুলবুল পাণ্ডে ও ওয়ান্টেডের রাধেকে একই পর্দায় নিয়ে আসব একসঙ্গে। এটা আমার মাথায় রয়েছে।’‌ তবে এই ছবিটি তিনি নিজে প্রযোজনা করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। বর্তমানে সলমন বিতর্কিত রিয়্যালিটি শো বিস বস–এর সঞ্চালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+