সৎ বোন জাহ্নবীকে কটুক্তি ঘিরে ক্ষুব্ধ 'দাদা' অর্জুন! দিলেন এই কড়া জাবাব
খবর, এই সপ্তাহেই অর্জুনের বাড়িতে গিয়েছিলেন বনি ও তাঁর দুই মেয়ে খুশি ও জাহ্নবী কাপুর। সেই সময়ে সেখানে হাজির ছিল প্রচুর মিডিয়া।
শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই সৎ বোন জ্হাবী ও খুশিকে বেশ আগলে রাখার চেষ্টা করছেন অর্জুন ও অনশুলা। বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন ও মেয়ে অনশুলার সঙ্গে ইদানিং বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছেন খুশি বেশ জাহ্নবী। উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যুর আগে পর্যন্ত এই সম্পর্ক এতটা মজবুত ছিল না।

খবর, এই সপ্তাহেই অর্জুনের বাড়িতে গিয়েছিলেন বনি ও তাঁর দুই মেয়ে খুশি ও জাহ্নবী কাপুর। সেই সময়ে সেখানে হাজির ছিল প্রচুর মিডিয়া। বেশ কিছু ছবি ওঠে জহ্নবী ও খুশির। তারই মধ্যে একটি ছবিতে জাহ্নবীর পোশাক নিয়ে কুমন্তব্য করে একটি সাইট। বলিউড নিয়ে খবর পরিবেশনকারী সেই সাইটের মন্তব্য দেখে চরম ক্ষুব্ধ হন জাহ্নবীর সৎ-দাদা অর্জুন। শুধু সেটাই নয়, ক্ষুব্ধ অর্জুন তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ওই সাইটকে ট্যাগ করে তুলোধনা করেন কার্যত। রীতিমত কড়া শব্দ ব্যবহার করে টুইট করেন অর্জুন।
এর আগে, শ্রীদেবীর মৃত্যুর পর জাহ্নবীকে একটি বিষয়ে ট্রোল করা হয় টুইটারে। সেই সময়ে জাহ্নবীর সমর্থনে এগিয়ে আসেন অর্জুনের বোন অনশুলা। আর এবার সৎ বোনকে আগলে রেখে 'দাদা'-র যোগ্য কর্তব্য পালন করলেন অর্জুন। উল্লেখ্য, এর আগেও একবার অর্জুন ও অনশুলার বাড়িতে মেয়েদের সঙ্গে নিয়ে এসেছেন বনি কাপুর। এদিন আবারও দেখা গেল কাপুর পরিবারের ভিতরের সখ্যতা। আপাতত অর্জুন ও জাহ্নবী নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। অর্জুনের সামেন রয়েছে একঝাঁক ছবির অফার। অন্যদিকে 'ধড়ক'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত জাহ্নবীও।












Click it and Unblock the Notifications