(ভিডিও) ২৫ বছর পর শাহরুখ খানের শর্ট ফিল্ম ভাইরাল ইন্টারনেটে
হাতেগরম কোনও সৃষ্টি হোক অথবা কয়েক দশক আগে তৈরি কোনও কাজ, ইন্টারনেটে কোন জিনিস যে কখন ভাইরাল হয়ে ওঠে তা বোঝার উপায় থাকে না। ঠিক যেমন বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত একটি শর্ট ফিল্ম ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।
আজ থেকে ২৫ বছর আগে ১৯৯১ সালে কিং খান অভিনীত একটি শর্ট ফিল্ম ইন্টারনেটে আপলোড করেছেন কোনও এক ভক্ত। তারপর থেকেই তা ভাইরাল। শাহরুখ নিজে টিভি থেকেই নিজের অভিনয় জীবন শুরু করলেও তাঁর নিজেরই হয়ত এই কাজটার কথা মনে নেই।

শর্ট ফিল্মটির নাম 'মহান কর্জ'। ভিডিওতে দেখা যাচ্ছে এর রাজার কাছে কাজের আশায় গিয়েছেন শাহরুখ। তিনি একজন খাজাঞ্চির ছেলে। শাহরুখ মুখ্য চরিত্রেই সেখানে অভিনয় করছেন। এই সিনেমাটি নির্দেশক ছিলেন দীনেশ লখনপাল এবং চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান।
SRKinMyBlood নাম দিয়ে ইউটিউবে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। শাহরুখ ভক্তরা এই ১৭ মিনিট দৈর্ঘ্যের শর্ট ফিল্ম দেখে নতুন করে বাদশার প্রেমে পড়বেন তাতে সন্দেহ নেই। একঝলকে দেখে নিন এই শর্ট ফিল্মে কেমন লাগছে শাহরুখ খানকে।












Click it and Unblock the Notifications