পাকিস্তানি বলেই এত লাঞ্ছনা! ভারতীয় হলে ছাড়, কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবা জানিয়েছেন, হিন্দি মিডিয়াম ছবির শ্যুটিং-এর সময় তিনি বুঝতে পারেন বিদেশে একজন পাকিস্তানিকে কী চোখে দেখা হয়।
সাবা কামার। এখন পর্যন্ত একটি ভারতীয় সিনেমাতেই তাঁকে দেখা গিয়েছে। ইরফান খান-এর সঙ্গে 'হিন্দি মিডিয়াম' ছবিতে দেখা গিয়েছিল এই পাকিস্তানি অভিনেত্রীকে। সম্প্রতি সাবা কামারের একটি ভিডিও প্রকাশ্যে আসে। আর সেই ভিডিও-তে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

সাবার এই কান্নার কারণ জানতে পেরে সকলেই আহা-বাছা-বাছা শুরু করেছেন। কারণ, সাবা এমন এক কাহিনি শুনিয়েছেন যা শুনলে সকলেরই মন ভারাক্রান্ত হতে পারবে।

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবা জানিয়েছেন, হিন্দি মিডিয়াম ছবির শ্যুটিং-এর সময় তিনি বুঝতে পারেন বিদেশে একজন পাকিস্তানিকে কী চোখে দেখা হয়। কান্না ভেজা চোখে সাবা জানিয়েছেন, জর্জিয়ার তবিলিশি বিমানবন্দরে তাঁরা যখন সিকিউরিটি চেকিং করাচ্ছিলেন তখন তাঁকে ভারতীয়দের থেকে আলাদা করে দেওয়া হয়।
It's not just #SabaQamar who feels humiliated. All #Pakistanis feel humiliated when we are considered a terrorist state, when our children are killed like flies & we can't get justice for them, when terrorist like #HafizSaeed roam around freely & we watch them helplessly. pic.twitter.com/pHalKqo7cq
— Sabah Alam (@AlamSabah) January 16, 2018
তাঁর কাছে পাকিস্তানি পাসপোর্ট আছে দেখে নিরাপত্তারক্ষীরা তাঁকে আলাদা ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে তন্ন-তন্ন করে তল্লাশি করা হয়। এভাবে তল্লাশিতে কোনও দিনই তিনি অভ্যস্ত নন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন সাবা কামার। তিনি দেখেন তাঁর ভারতীয় সহকর্মীদের নিরাপত্তারক্ষীরা এমনভাবে তল্লাশি না করে সোজা বের করে দিল।

এই ঘটনায় মানসিকভাবে সাংঘাতিকভাবে আঘাত পান বলে জানিয়েছেন সাবা কামার। তিনি অনুধাবন করেন আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানি হিসাবে তাঁদের মর্যাদা কোন স্থানে। টেলিভিশন সাক্ষাৎকারের এই কথা বলতে বলতে কেঁদে ফেলেন সাবা। এই ঘটনা তাঁর কাছে চূড়ান্ত রকমের অপমানজনক লেগেছে বলেও ওই সাক্ষাৎকারে জানান সাবা।
Saba Qamar's comments about Zainab's rape and murder is incredibly heartbreaking and moving.
— 🌴قُلْ هُوَ اللّـٰهُ اَحَدٌ 🌴 ♥ Noor ♥ (@DRohakhan) January 11, 2018
"A woman has NO right to be abused by ANYONE." (Source: A-Plus TV) pic.twitter.com/fTn3d16xjL
এই টেলিভিশতন শো-তে সাবা বালিকা জাইনাব আনসারির খুনের প্রসঙ্গ আনেন। কী ভাবে একটি শিশু-কে কেউ নৃশংসভাবে ধর্ষণ করে খুন করে দিতে পারে? তাতেও এই সাক্ষাৎকারে সরব হন সাবা।












Click it and Unblock the Notifications