সলমনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন য়ুলিয়া ভানতুর
একটি ট্যাবলয়েডের সাংবাদিক সলমনের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেন। তার প্রত্যুত্তরে য়ুলিয়া বলেন, আমার সঙ্গে সলমনের সম্পর্ক ব্যক্তিগত। তা সত্ত্বেও তা নিয়ে চর্চার শেষ নেই।
সলমন খানের সঙ্গে প্রেমিকা য়ুলিয়া ভানতুরের সম্পর্ক নিয়ে ফের টিনসেল টাউনে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটিয়ে এল সলমনের পরিবার। সেখানেও হাজির ছিলেন রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানতুর। সেখানে জমিয়ে সকলের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
সম্প্রতি সলমনের পরবর্তী সিনেমা টিউবলাইটের জন্য গান রেকর্ড করেছেন য়ুলিয়া। এছাড়া সলমন যেখানে যেখানে শ্যুটিং করেছেনস সেই সমস্ত জায়গায় য়ুলিয়াকে দেখা গিয়েছে। গতবছরে কাশ্মীরের লেহ-তে সলমন শ্যুটিং করেন, সেখানেও য়ুলিয়া হাজির ছিলেন।

এইসমস্ত বিষয়ে একটি ট্যাবলয়েডের সাংবাদিক সলমনের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেন। তার প্রত্যুত্তরে য়ুলিয়া বলেন, আমার সঙ্গে সলমনের সম্পর্ক ব্যক্তিগত। তা সত্ত্বেও তা নিয়ে চর্চার শেষ নেই। আমি বুঝি সকলে নিজের কাজ করে। তবুও কোনও কোনও সময় জোর করে খবর তৈরি করা হয়।
খান পরিবারের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক তা নিয়ে য়ুলিয়া বলেন, "খান পরিবার অসাধারণ। আমি ওদের খুবই শ্রদ্ধা করি। ওদের খুবই একতা রয়েছে। সকলকে সবসময় স্বাগত জানায়। খান পরিবারে দরজা সকলের জন্য খোলা রয়েছে। তবে আগামিদিনে কী রয়েছে তা কেউই আগে থেকে বলতে পারে না।" এভাবেই ফের একবার সলমনকে নিয়ে সরাসরি কোনও উত্তর না দিলেও তিনি ঘনিষ্ঠতার কথাও গোপন করলেন না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications