ইন্ডিয়ান অফ দ্য ইয়ারের খেতাব, সম্মান পেয়েও ভারতীয় সিনেমাকে তোপ আল্লু অর্জুনের

জনপ্রিয় অভিনেতার তালিকায় রয়েছে আল্লু অর্জুন। যিনি 'পুষ্প: দ্য রাইজ' সিনেমার দিয়ে বেশ জনপ্রিয় হয়েছিলেন। বক্স অফিসে সিনেমাটি বেশ সাফল্য লাভ করেছিল। ৩৫০ কোটি টাকা আয় করেছিল। দীর্ঘ কুড়ি বছর ধরে সিনেমার সঙ্গে যুক্ত আছে অভিনেতা। তাঁর সুদক্ষ অভিনয়ের জন্যই তিনি আজ একজন সফল অভিনেতা। কুড়ি বছরের কেরিয়ারে প্রথমবারের মতো তিনি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তিনি উত্তর থেকে একটি পুরস্কারে সম্মানিত হন তখন তিনি আবেগপ্রবণ হয়ে পরেছিলেন। চোখের জল তিনি ধরে রাখতে পারেননি। অভিনেতার এই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। প্রিয় অভিনেতাকে আবেগাপ্লুত হতে দেখে ভক্তদের চোখও ভিজে উঠেছে।

কী জানালেন অভিনেতা

কী জানালেন অভিনেতা

দিল্লিতে একটি অনুষ্ঠান চলাকালীন, তাকে "ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ২০২২" পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তার ২০ বছরের কেরিয়ারে এই প্রথম উত্তরে একটি ইভেন্টে তাকে এই পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। এই কারণেই অভিনেতার চোখ ভিজে উঠল। প্যান-ইন্ডিয়া ফিল্মের নতুন তরঙ্গ সম্পর্কে তিনি বলেন, 'আমি ২০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি দক্ষিণে অনেক পুরস্কার পেয়েছি, এই প্রথম আমি উত্তর থেকে কোনও পুরস্কার পেলাম, তাই এটা আমার কাছে খুব স্পেশাল।' এই পুরস্কারে পেয়ে খুব খুশি হয়েছেন অভিনেতা।

আল্লুর মত

আল্লুর মত

অভিনেতা আরও জানান, ' আমি খুব খুশি যে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে ... উত্তর এবং দক্ষিণের মতো ... তবে আপনি জানেন এই দেশের সৌন্দর্য বৈচিত্র্য। যখন এই ছবিটি তৈরি হয়েছিল, তখন পুরো ভারত আনন্দের সঙ্গে এই সিনেমাটি দেখে ছিল। তাই আমরা সকলেই ভারতীয় চলচ্চিত্র শিল্পের পুত্র ও কন্যা।"

 নতুন কোন সিনেমায় দেখা যাবে আল্লুকে

নতুন কোন সিনেমায় দেখা যাবে আল্লুকে

শুধু তাই নয়, আল্লু অর্জুন তার সুপারহিট ছবি 'পুষ্প'-এর সংলাপে নতুন মোড় দিয়েছেন, 'পুষ্প... পুষ্পরাজ, ম্যায় ঘুকেগা নাহি শালা', 'ভারতীয় সিনেমা... ভারত কখনই ঝুঁকতে হবে না'। আল্লুর এই ডায়লগটি ইভেন্টে উপস্থিত লোকেরা খুব পছন্দ করেছিলেন। আল্লুর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এবার অভিনেতাকে দেখা যাবে পুষ্প ২: দ্য রুল-এ। এ ছবির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন সুকুমার। এই ছবিতে অর্জুনের সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকেও দেখা যাবে। অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+