এবারই শেষ! বিজেপির হয়ে ভোটের লড়াই নিয়ে মুখ খুলে অবাক করলেন হেমা

লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই বারাণসী, থেকে মথুরা, পুরীর মতো একাধিক নামজাদা জায়গায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিতর্ক তৈরি হয়েছে গুজরাতের গান্ধী নগরের মতো হেভিওয়েট আসনটি নিয়েও।

লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই বারাণসী, থেকে মথুরা, পুরীর মতো একাধিক নামজাদা জায়গায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিতর্ক তৈরি হয়েছে গুজরাতের গান্ধী নগরের মতো হেভিওয়েট আসনটি নিয়েও। সেখানে লালকৃষ্ণ আদবানিকে সরিয়ে অমিত শাহের প্রার্থী পদ নিয়েও একাধিক চমক উঠে আসে। এবার বিজেপির প্রার্থীপদ নিয়ে বোমা ফাটালেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী।

এবারই শেষ! বিজেপির হয়ে ভোটের লড়াই নিয়ে মুখ খুলে অবাক করলেন হেমা

হেমা মালিনী এদজিন দাবি করেন,এটিই তাঁর শেষ নির্বাচন। এরপর আর তিনি নির্বাচনে লড়াই করতে চান না। তাঁর বক্তব্য, মথুরার মানুষ তাঁকে ভালোবাসেন। আর সেজন্যই মথুরা থেকে ফের একবার টিকিট পেয়েছেন তিনি। বিজেপি এই প্রার্থী পদের টিকিট দেওয়ার জন্য তিনি অমিত শাহকেও ধন্যবাদ জানান। তবে এরপর আর ভোট ময়দানে নামতে তিনি ইচ্ছুক নন বলে জানিয়েছেন মথুরার সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী।

উল্লেখ্য, উত্তর প্রদেশের মথুরা থেকে হেমা মালিনীর বিরুদ্ধে কংগ্রেস শেষ মুহূর্তে মহেশ পাঠককে দাঁড় করিয়েছে। মনে করা হচ্ছিল এই কেন্দ্র থেকে কোনও অভিনেত্রীকে দিয়েই ভোট যুদ্ধ লড়তে চলেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+