মুক্তির আগেই 'বাহুবলী ২'-কে পিছনে ফেলে এগিয়ে গেল রজনীর '২.০'

মিডিয়া রিপোর্ট বলছে স্যাটেলাইট সত্ত্ব থেকে বাহুবলী ২ ইতিমধ্যে ৮০ কোটি টাকার বিশাল পরিমাণ আর্থিক আয় করেছে। কিন্তু বাহুবলীকে টপকে রজনী ম্যাজিকের ফলে ২.০-র স্যাটেলাইট সত্ত্ব থেকে আয় ১১০ হয়েছে কোটি টাকা।

এই বছরটা ভারতীয় সিনেমার স্মরণীয় সময় হয়ে থাকবে। বিশেষ করে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য। এই বছরই দুটি সবচেয়ে বড় ভারতীয় সিনেমা থিয়েটারে মুক্তি পেতে চলেছে।

একদিকে প্রভাস ও রানা দাগ্গাবাটি অভিনীত 'বাহুবলী ২' তো অন্যদিকে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত 'রোবট ২.০'। বাহুবলী : দ্য কনক্লুশন ২৮ এপ্রিল অর্থাৎ আগামী মাসেই মুক্তি পেতে চলেছে। তবে রজনীর ২.০-র মুক্তি দীপাবলিতে।

মুক্তির আগেই 'বাহুবলী ২'-কে পিছনে ফেলে এগিয়ে গেল রজনীর '২.০'

ইতিমধ্যেই এই দুই সিনেমা নিয়ে প্রতিযোগীতা শুরু হয়ে গিয়েছে। ছবি মুক্তির আগেই ব্যবসার অঙ্ক নিয়ে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর প্রাথমিক লড়াইয়ে একরাউন্ড জিতে নিয়েছে রজনীর ২.০।

মিডিয়া রিপোর্ট বলছে স্যাটেলাইট সত্ত্ব থেকে বাহুবলী ২ ইতিমধ্যে ৮০ কোটি টাকার বিশাল পরিমাণ আর্থিক আয় করেছে। কিন্তু বাহুবলীকে টপকে রজনী ম্যাজিকের ফলে ২.০-র স্যাটেলাইট সত্ত্ব থেকে আয় ১১০ হয়েছে কোটি টাকা। ফলে স্বাভাবিকভাবেই এই রাইন্ডে জিতে গেল ২.০। রজনীকান্তের এই ছবি ৪০০ কোটি খরচ করে বানানো হয়েছে। নির্মাতাদের বিশ্বাস অন্তত এর দ্বিগুন ব্যবসা করবে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+