'বিগবস'-এ এপিসোড প্রতি সলমনের পারিশ্রমিক কত জানেন!শুনলে অবাক হবেন
খুব শিগগিরিই আসতে চলেছে সলমনের সঞ্চালনায় 'বিগবস'। ২০১১ সাল থেকে বিগবস -এর সঞ্চালনা করছেন সলমন। এবছর ১২ তম সিজনে পা দিতে চলেছে এই অনুষ্ঠান। আর সলমন এবছরেও থাকছেন অনুষ্ঠানের সঞ্চালক।
খুব শিগগিরিই আসতে চলেছে সলমনের সঞ্চালনায় 'বিগবস'। ২০১১ সাল থেকে বিগবস -এর সঞ্চালনা করছেন সলমন। এবছর ১২ তম সিজনে পা দিতে চলেছে এই অনুষ্ঠান। আর সলমন এবছরেও থাকছেন অনুষ্ঠানের সঞ্চালক।

এবছরে 'বিগবস' -এ সঞ্চালনার জন্য মোট ৩০০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে পেতে চলেছেন বলিউড ভাইজান সলমন খান। অর্থাৎ প্রতিটি পর্বের জন্য় তিনি পাচ্ছেন ১৪ কোটি টাকা। ২০১৭ সালে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের জন্য সলমনের পারিশ্রমিক ছিল ২. ৫ কোটি টাকা। সেখান থেকে এক লাভে প্রায় বহুগুণ পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সলমন।
উল্লেখ্য, এবছরে বিগবস অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ক্ষেত্র থেকে আসতে চলেছেন প্রতিযোগীরা। এবছরের বিশেষত্ব হল, জুটি বেঁধে প্রতিযোগীদের খেলতে হবে। শোনা যাচ্ছে, এবছরের বিগবস -এ থাকছেন তনুশ্রী দত্ত থেকে শালীন ভনোটের মত সেলিব্রিটিরা।

Click it and Unblock the Notifications