'দেবী'-শাড়ি কিংবা পাঞ্জাবীই কি নতুন ট্রেন্ড! চমক নিয়ে ফিল্ম প্রচারে জয়া আহসান
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে জয়া আহসানের 'দেবী'। জয়া আহসান অভিনীত এই ফিল্ম এবছরের পুজোতে মুক্তি পেতে চলেছে।
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে জয়া আহসানের 'দেবী'। জয়া আহসান অভিনীত এই ফিল্ম এবছরের পুজোতে মুক্তি পেতে চলেছে।

জয়া আহসান শুধু এই ছবির অভিনেত্রীই নন, পাশাপাশি তিনি ছবির পরিচালকও। আর এবার তাঁকে দেখা গেল 'দেবী'র প্রচারে। ছবির প্রচারের জন্য বিশেষ ফ্যাশান শো-তে অংশ নেন তিনি। উদ্যোগটি ছিল 'দেবী মডেল হান্ট ' ঘিরে। আর তাতেই 'দেবী' শাড়িতে দেখা গেল জয়াকে ও 'দেবী' পাঞ্জাবীতে দেখা গেল চঞ্চলকে। এই বিশেষ শাড়ি ডিজাইন করা হয়েছে 'দেবী' ছবিটির জন্য।
আন্তরিক ধন্যবাদ জানাই সি তে সিনেমার পক্ষ থেকে। গত শুক্রবার বিশ্বরঙ আয়োজিত
— Jaya Ahsan (@JayaAhsan2) September 30, 2018
"দেবী মডেল হান্ট" সফল করার জন্য যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের #দেবী চলচ্চিত্র পরিবারকে এবং বিশ্বরঙকে সমর্থন দিয়েছেন, পাশে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা। pic.twitter.com/RlA33tiglg
হুমায়ূন আহমেদের বিখ্যাত সাহিত্য-চরিত্র 'মিশির আলি' সিরিজের গল্প 'দেবী'। সেই গল্প অবলম্বনে তারি হয়েছে জয় আহসান অভিনীত তথা প্রযোজিত ছবি 'দেবী'। ছবিতে রানুর চরিত্রে রয়েছেন এই বাংলাদেশী অভিনেত্রী। মিশির আলির চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশের ছবি 'আয়নাবাজি'-তে চঞ্চলের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দেয়।












Click it and Unblock the Notifications