দুই ভিন্নধর্মী ছবি -র স্বাদ নিতে এই উইকএন্ডে হতে পারেন হলমুখী
২৪ তারিখ রিলিজ করছে বলিউডের দুটি ছবি ফিরঙ্গি ও কড়বি হাওয়া।
২৪ তারিখ রিলিজ করছে বলিউডের দুটি ছবি ফিরঙ্গি ও কড়বি হাওয়া। এই উইকএন্ডে এই দুটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি মুক্তি পেতে চলেছে। দুই ছবিই তাদের নিজের নিজের টার্গেট অডিয়েন্সকে টানতে সমর্থ হবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ফিরঙ্গি
কপিল শর্মা অভিনীত এই ছবিতে মূল চরিত্রে রয়েছেন ইশিতা দত্ত। রাজীব ধিংড়া পরিচালিত এই ছবির প্রযোজক খোদ কপিল নিজেই। তাছাড়াও অভিনয় করেছেন মনিকা গিল ও ইনামুল হক।
ছবির গল্প
এক ইংরেজের অধীনে কাজ করা ভারতীয় কী করে বদলে গিয়ে নিজের জায়গার জন্য , নিজের প্রেমিকার জন্য লড়াই করে সেটাই দেখানো হতে চলেছে এই সিনেমায়।

কড়বি হাওয়া
সঞ্জয় মিশ্র, রণবীর শৌরি, তিলোত্তমা সোম, ভূপেশ সিনহা -র বহু প্রতিক্ষীত ছবি কড়বি হাওয়া মুক্তি পাবে এই উইকএন্ডে। আখোঁ দেখি, মাসান, নিউটনের প্রযোজকের থেকে তৈরি হচ্ছে এই ছবি। ছবির পরিচালক নীল মাধব পান্ডা। নীতিন দীক্ষিতের চিত্রনাট্যে ফের একবার জাত চেনানোর লক্ষ্যে রণবীর-তিলোত্তমা-রা।
ছবির গল্প
কী করে গ্লোবাল ওয়ার্মিং -র জেরে একটা একটা করে ঋতু , ঋতুচক্র থেকে সরে যাচ্ছে সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। বৃষ্টির অভাবে কী রকমভাবে শুষ্ক হাওয়া ওড়িশার সর্বনাশ করছে সেটাই এই ছবির উপজীব্য।












Click it and Unblock the Notifications