এই শুক্রবারে বক্স অফিসে টক্কর একসঙ্গে ১০টি সিনেমা, কোনটা ছেড়ে কোনটা দেখবেন, বিচার করুন নিজেরাই

এই সপ্তাহে একসঙ্গে ১০টি সিনেমা বক্স অফিসে একে অপরকে টক্কর দেবে। আপনি একঝলকে দেখে নিন কোন সিনেমাটি আপনি দেখে ফেলেছেন, আর কোন সিনেমাটি আপি এই সপ্তাহে দেখতে যাবেন।

এই সপ্তাহে একসঙ্গে ১০টি সিনেমা বক্স অফিসে একে অপরকে টক্কর দেবে। কোনও সিনেমা আগের সপ্তাহে মুক্তি পেয়েছে, কোনওটা তারও আগর সপ্তাহে। কোনওটা আবার এই সপ্তাহে মুক্তি পাবে। তার মধ্যে কে কাকে ছাপিয়ে এগিয়ে যাবে তা বিচার করবেন দর্শকরা। আপনি একঝলকে দেখে নিন কোন সিনেমাটি আপনি দেখে ফেলেছেন, আর কোন সিনেমাটি আপনি এই সপ্তাহে দেখতে যাবেন।

জব হ্যারি মেট সেজল

জব হ্যারি মেট সেজল

শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত জব হ্যারি মেট সেজল ৪ অগাস্ট বক্স অফিসে মুক্তি পেয়েছে। তবে সিনেমা প্রত্যাশামতো সাফল্য পায়নি। এই নিয়ে পরপর বেশ কয়েকটি সিনেমা শাহরুখের বক্স অফিসে ভালো ফল করল না। তবে এই শুক্রবারের লড়াইয়ে রয়েছে এটি। এখনও বহু সিনেমা হলে শাহরুখের সিনেমাটি চলছে।

টয়লেট এক প্রেম কথা

টয়লেট এক প্রেম কথা

এই সিনেমাটি এই বছরের সবচেয়ে বড় হিট সিনেমা। অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত এই সিনেমা সকলের কাছেই প্রশংসা পেয়ে চলেছে। ১১ অগাস্ট মুক্তি পাওয়া সিনেমাটি এই নিয়ে তৃতীয় উইকেন্ডে পড়বে। এবারও এই সিনেমা কামাল দেখাবেল বলেই মনে করা হচ্ছে। তার আগেই ২০০ কোটি টাকার মাইলস্টোন পেরিয়ে যাবে অক্ষয়ের সিনেমা।

অ্যানাবেল : ক্রিয়েশন

অ্যানাবেল : ক্রিয়েশন

অ্যানাবেল সিরিজের হলিউড সিনেমা দেখে কেউ ভয় পাননি, এমন মানুষ বোধহয় নেই। গত ১৯ অগাস্ট সিনেমাটি মুক্তি পেয়েছে। কেউ ভয় পেতে চাইলে অব্যই সিনেমাটি দেখতে পারেন। এর পরিচালক ডেভিড এফ স্যান্ডবার্গ। অভিনয়ে রয়েছেন স্টেফনি সিগম্যান, তালিথা বেটম্যান, অ্যান্থনি লা পেগলিয়া, মীরান্ডা ওট্টো।

ইয়ে হ্যায় ইন্ডিয়া

ইয়ে হ্যায় ইন্ডিয়া

১৮ অগাস্ট মুক্তি পেয়েছে ইয়ে হ্যায় ইন্ডিয়া। সিনেমাটির পরিচালক লোমহর্ষ এবং প্রযোজক সন্দীপ চৌধুরী। সিনেমায় অভিনয় করেছেন গভী চাহাল, দিয়ানা উপ্পলের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

পার্টিশন : ১৯৪৭

পার্টিশন : ১৯৪৭

গুরিন্দর চাড্ডা পরিচালিত এই সিনেমায় অভিনয়ে রয়েছেন হিউজ বনভিল, গিলিয়ান অ্যান্ডারসন, মনীশ দয়াল, হুমা কুরেশি, মাইকেল গ্যাম্বনের মতো অভিনেতারা। এটি একটি ঐতিহাসিক ড্রামা ফিল্ম। এটির আসল নাম ভাইসরয়'স হাউস। এটি মুক্তি পেয়েছে ১৮ অগাস্ট। ফলে এই সপ্তাহে চলবে।

বরেলি কি বরফি

বরেলি কি বরফি

আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও ও কৃতী শ্যানন অভিনীত রোমান্স-কমেডি সিনেমা বরেলি কি বরফির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারী। এই সপ্তাহে বক্স অফিসে কেমন কামাল দেখায়, সেটাই এখন দেখার।

আ জেন্টলম্যান

আ জেন্টলম্যান

রাজ ও ডিকে পরিচালিত এই সিনেমায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্ডেজ, দর্শন কুমার, সুনীল শেট্টির মতো অভিনেতা-অভিনেত্রীরা। এটি মুক্তি পাচ্ছে এই সপ্তাহের শুক্রবারে।

বাবুমশাই বন্দুকবাজ

বাবুমশাই বন্দুকবাজ

কুশন নন্দী পরিচালিত ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয়ে রয়েছেন বিদিতা বাগ। নওয়াজ ও বিদিতার উত্তেজক দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এবার সিনেমাটি কেমন করে সেটাই এখন দেখার।

যাদবী- দ্য ডিগনিফায়েড প্রিন্সেস

যাদবী- দ্য ডিগনিফায়েড প্রিন্সেস

জ্যোতি সিং পরিচালিত এই সিনেমায় অভিনয়ে রয়েছেন চন্দ্রচূড় সিং, চারু ব্যাস, রাহুল গোদরা, জ্যোতি সিং, বিভূ রাঘবের মতো অভিনেতারা রয়েছেন। সিনেমাটি মুক্তি পাবে ২৫ অগাস্ট।

কয়েদি ব্যান্ড

কয়েদি ব্যান্ড

হাবিব ফয়সল পরিচালিত এই সিনেমায় আদার জৈন, অন্য সিং, শচীন, প্রিন্স পরভিন্দর সিংয়ের মতো অভিনেতারা রয়েছেন। এটি একটি মিউজিক্যাল ড্রামা। যার প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+