‘‌পাঠান’‌ সিনেমার আগে শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটি মুক্তি পেল আজ

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সেরা অনস্ক্রিন জুটি হিসাবে পরিচিত। তাঁদের একসঙ্গে করা সিনেমাগুলি বক্সঅফিসেই শুধু হিট হয়নি, দর্শকদের মনে তা আজও গেঁথে রয়েছে। শাহরুখ-দীপিকা জুটিতে প্রথম একসঙ্গে দেখা যায় ২০০৭ সালের ওম শান্তি ওম সিনেমায়, এটি দীপিকার প্রথম বলিউড সিনেমা ছিল। এরপর চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার সিনেমাতেও এই হিট জুটিকে কাজ করতে দেখা গিয়েছিল। এরপর বহু বছর এই জুটি একসঙ্গে কাজ না করেননি। তবে এবার দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। দীপিকা ও এসআরকে-কে সিদ্ধার্থ আনন্দের বহু-প্রতীক্ষিত ছবি '‌পাঠান'‌-এ দেখা যাবে। যেখানে জন আব্রহামাও রয়েছেন। কিন্তু চমক অন্য জায়গায়, ১৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ফের নতুন করে সিনেমা হলে মুক্তি পেল '‌ওম শান্তি ওম'‌।

শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটি মুক্তি পেল আজ

কিন্তু কেন আবার এই সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে? আসলে দীপিকা পাড়ুকোন সম্প্রতি তাঁর কেরিয়ারের ১৫ বছর পূর্ণ করেছেন এই ইন্ডাস্ট্রিতে। দীপিকা তাঁর বলিউডে ডেবিউ করেছিলেন ফারহা খান পরিচালিত এই ওম শান্তি ওম দিয়েই। সেই উপলক্ষ্যেই এই সিনেমা আজ ফের মুক্তি পেল দিল্লি, মুম্বই, কলকাতা, পাটনা, ভোপাল ও আহমেদাবাদ সহ ২০টি শহরে। ওম শান্তি ওম পুনরায় মুক্তি পাওয়ানোর পুরো পরিকল্পনার পিছনে রয়েছে এসআরকে-এর ফ্যান ক্লাব এসআর‌কে ইউনিভার্স। প্রসঙ্গত, ওম শান্তি ওম বক্স অফিসে দারুণভাবে হিট হয়েছিল। এই সিনেমার পরিচালক ছিলেন ফারহা খান, তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি ছিল এটা।

বলিউড ইন্ডাস্ট্রিতে দীপিকা পাড়ুকোনের ১৫ বছর পূর্ণ হওয়ায় শাহরুখ খান অভিনেত্রীকে অভিনন্দনও জানিয়েছিলেন। শাহরুখ সোশ্যাল মিডিয়ায় দীপিকার সঙ্গে তাঁর অভিনীত সিনেমাগুলির ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। কিং খান লেখেন, '‌১৫টি দুর্দান্ত বছরের শ্রেষ্ঠত্ব, অধ্যাবসায় ও উষ্ণ আলিঙ্গন সহ দারুণ পারফর্ম্যান্স তোমার সঙ্গে‌!‌!‌ আমি তোমার দিকেই দেখছি, শুধু তমাকেই দেখছি আর এখনও তোমাকে দেখছি।'‌ ওম শান্তি ওম-এর আগে এসআরকে ফ্যান ক্লাবের পক্ষ থেকে শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি পায় সিনেমা হলে।

অন্যদিকে, চারবছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। আর তাও সেটা দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে দীপিকা-শাহরুখ অভিনীত '‌পাঠান'‌। এসআরকে-এর ৫৭তম জন্মদিনে পাঠান সিনেমার টিজার প্রকাশ্যে আসে। আদিত্য চোপড়া প্রযোজিত যশ রাজ ব্যানারে এটা তৈরি হতে চলেছে। পুরোপুরি অ্যাকশন থ্রিলারে ভরপুর এই সিনেমায় দীপিকা ও শাহরুখের রসায়নের ম্যাজিক দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+