এবছরে ইদে টলিউডে আসছে 'সুলতান'! মুক্তি পেল আসন্ন ফিল্মের পোস্টার
ইদ মানেই ভাইজান সলমনের ছবি! সেই অপেক্ষায় বহু 'সুলতান 'ভক্তই বসে থাকেন। এবছর ইদেও সলমনের 'ভারত' ছবিটি মুক্তি পাচ্ছে। তবে না এখানে বলিউড নিয়ে কথা হচ্ছে না! কথা হচ্ছে টলিউড নিয়ে।
ইদ মানেই ভাইজান সলমনের ছবি! সেই অপেক্ষায় বহু 'সুলতান 'ভক্তই বসে থাকেন। এবছর ইদেও সলমনের 'ভারত' ছবিটি মুক্তি পাচ্ছে। তবে না এখানে বলিউড নিয়ে কথা হচ্ছে না! কথা হচ্ছে টলিউড নিয়ে। যেখানে, এবছর ইদে মুক্তি পেতে চলেছে 'সুলতান দ্যা সেভিয়ার'। ছবিতে থাকছেন বাংলার সুপারস্টার জিৎ।

বলিউডে ইদ মানে সলমন খানের ছবি। আর বলিউডে ২০১৮ এর ইদের মরশুম জিতের অপেক্ষায়। জিত ভক্তদের জন্য নয়া সুখবর । জিত অভিনীত ছবি 'সুলতান দ্য স্যাভিয়ার' মুক্তি পাচ্ছে ইদে। ছবির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে, সেই সময় মুক্তি পতে পারে অঙ্কুশ অভিনীত 'ডান্স ফর ডান্স 'ছবিটি। ছবিতে জিতের সঙ্গে থাকছেন বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা মিমি ও টলিউড স্টার প্রিয়াঙ্কা সরকার।এদিকে, এই প্রথমবার জিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যাকে। ছবিতে একজন ক্যাব ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে জিতকে।
#SultanTheSaviour #TeaserPoster #Eid2018 pic.twitter.com/dz5Ov13p0g
— Jeet (@jeet30) April 22, 2018
এই ক্যাব ড্রাইভারের জীবনই একটি দুর্ঘটনবাকে কেন্দ্র করে পাল্টে যায়। কী ঘটে তাঁর জীবনে? তা জানতেই দেখতে হবে এই ফিল্ম। ছবিটি পরিচলানা করেছেন রাজা চন্দ। ছবির প্রযোজনাতে রয়েছে সুরিন্দর ফিল্মস। সঙ্গে রয়েছে আরও দপটি প্রোডাকশন হাউস। যার মধ্যে একটি বাংলাদেশী প্রোডাকশন হাউস। শেষবার জিৎকে 'ইন্সপেক্টর নটি' ছবিতেদেখা গিয়েছে। এবার অ্যাকশন হিরো হিসাবে দেখা যেতে চলেছে তাঁকে।












Click it and Unblock the Notifications