এটাই বলিউডে আমার শেষ বছর হতে পারে : অরিজিৎ সিং

অরিজিৎ সিং হঠাৎ নিজের বলিউড কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কা করছেন। নিজেই জানিয়েছেন, হতে পারে এবছরই বলিউডে তাঁর গান গাওয়ার শেষ বছর।

মুম্বই, ৩০ নভেম্বর : বলিউডের এই মুহূর্তের এক নম্বর গায়ক হিসাবে কাউকে বেছে নিতে হলে প্রায় সকলেই অরিজিৎ সিংয়ের কথা বলবেন। গত কয়েকবছরে একেরপর এক গান তাঁর গলার জাদুতে অসাধারণ হয়ে উঠেছে। গত পাঁচ বছরে যে গানই তিনি গেয়েছেন তা দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন

ছোটবেলায় এমন দেখতে ছিলেন শাহরুখ খান!

এহেন অরিজিৎ সিং হঠাৎ নিজের বলিউড কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কা করছেন। নিজেই জানিয়েছেন, হতে পারে এবছরই বলিউডে তাঁর গান গাওয়ার শেষ বছর।

এটাই বলিউডে আমার শেষ বছর হতে পারে : অরিজিৎ সিং

একটি ইন্টারভিউয়ে অরিজিৎ জানিয়েছেন, কেন তিনি এমন ধরনের আশঙ্কা করছেন। তাঁর মতে, বলিউডে গায়কদের মেয়াদ ৫-৬ বছরের বেশি স্থায়ী হয় না। এই ধরনের অবস্থা এখনকার দিনে আরও বেশি করে খাটে। ফলে হতে পারে এটাই বলিউডে তাঁর গায়ক হিসাবে শেষ বছর।

বলিউড তারকাদের অদ্ভুত সব ভয়ের কারণ

ছোট শহরের অনামী মুখ থেকে বলিউড তারকা

এবছর নিয়ের হিট গানের পাশাপাশি সলমন খানের সঙ্গে বিতর্কের জেরে খবরে শিরোনামে এসেছেন অরিজিৎ সিং। বিতর্কের পরে ক্ষমা চেয়ে স্যোশাল সাইটে একটি পোস্টও করেন তিনি। অনুরোধ করেন সুলতান সিনেমায় জগ ঘুমেগা গানটি যেন তাঁর কণ্ঠেই রাখা হয়।
যদিও সেই আবদার রাখা হয়নি।

তবে এসব বাদেও এবছরও হিট গানের তালিকা বেশ লম্বা অরিজিতের। এয়ারলিফট সিনেমায় 'সোচ না সকে', কাপুর অ্যান্ড সন্সে 'বোলনা' রুস্তম সিনেমায় 'হাজারো দফা' গানগুলি সকলের মুখে মুখে ঘুরেছে। এছাড়া অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় টাইটেল ট্র্যাকটিও দারুণ জনপ্রিয় হয়েছে। ফলে তাড়াতাড়ি অরিজিতের কেরিয়ার শেষ হয়ে যাবে কিনা তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+