বলিউডের এই তারকা জুটিরাও রাজস্থানে গ্র্যান্ডভাবে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন
গ্র্যান্ড ওয়েডিং রাজস্থানে সেরেছেন এই বলিউড জুটি
বলিউডে ডেস্টিনেশন ওয়েডিং প্রায় সব তারকা জুটিই করেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সূদুর বিদেশেও বিয়ে করার জন্য পাড়ি দিয়েছেন তাঁরা। তবে বলিউডের একাধিক তারকা জুটির ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য প্রথম পছন্দ রাজস্থান। বলিউডের হট জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও রাজস্থানে বিয়ে করতে চলেছেনএই ডিসেম্বরেই। অন্যদিকে, বলিউডের রাজকুমার রাও এবং পত্রলেখা পলও ১০,১১,১২ নভেম্বর তিনদিনের রীতিগত রেওয়াজ মেনে জয়পুরে বিয়ে করতে চলেছেন। আসুন জেনে নিই এই দুই জুটির আগে পিঙ্ক সিটিতে আর কারা কারা বিয়ে করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউড পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে করেন ২০১৮ সালের ২ ডিসেম্বর, রাজস্থানের উমেদ ভবনে। যথেষ্ট রাজকীয় ছিল সেই বিয়ে।

রবীনা ট্যান্ডন ও অনিল থাদানি
বলিউডের অভিনেত্রী রবীনা ট্যান্ডন ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি অনিল থাদানিকে বিয়ে করেন উদয়পুরের শিব নিবাস প্যালেস, উদয়পুরে।

নেইল নীতিন মুকেশ ও রুক্মিণী সহায়
বলিউড অভিনেতা নেইল নীতিন মুকেশ ২০১৭ সালে ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন রুক্মিণী সহায়কে। তাঁদের বিয়ে হয় র্যাডিসন ব্লু প্যালেস রিসর্ট ও স্পাতে।

এলিজাবেথ হার্লে ও অরুণ নায়ার
অভিনেত্রী এলিজাবেথ হার্লে ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারকে বিয়ে করেন যোধপুরের উমেদ ভবন প্যালেসে।

রজত টোকাস ও সৃষ্টি নায়ার
যোধা আকবর অভিনেতা রজত টোকাস তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সৃষ্টি নায়ারকে ২০১৫ সালের ৩০ জানুয়ারি বিয়ে করেন।

ইশা আম্বানি ও আনন্দ পিরামল
মুকেশ ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানি ও অজয় ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে করেন। তাঁদের প্রি-ওয়েডিং-এর অনুষ্ঠান হয়েছিল রাজস্থানের উদয়পুরে।

শ্রিয়া সরণ ও আন্ড্রেই কোস্চিভ
জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ তাঁর রাশিয়ান প্রেমিক আন্ড্রেই কোস্চিভের সঙ্গে গত বছরের ১৯ মার্চ উদয়পুরের দেওঘর মহলে বিয়ে করেন।

কাটি পেরি ও রাসেল ব্র্যান্ড
হলিউডের জুটি কাটি পেরি ও রাসেল ব্র্যান্ড ২০১০ সালের ২৩ অক্টোবর বিয়ে করেন। তাঁদের গ্র্যান্ড বিয়ে হয় রাজস্থানে। তাঁরা রাজস্থানের রণথম্ভোর ব্যাঘ্র অভয়ারণ্যে গ্র্যান্ড বিয়ে সারেন মাত্র ৮০ জন অতিথিকে নিয়ে।

বিক্রম চাটওয়াল ও প্রিয়া সচদেব
বিক্রম চাটওয়াল ও প্রিয়া সচদেব উদয়পুরের শিব নিবাসে বিয়ে করেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications