'প্যাডম্যান' ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে!
আর বাল্কির আগামী ছবি 'প্যাডম্যান' নিয়ে ইতিমধ্যে সাড়া পড়ে গিয়েছে। নাম শুনে প্রথমে কিছুটা অন্যরকম লাগলেও আসলে এটি একটি বায়োপিক।
আর বাল্কির আগামী ছবি 'প্যাডম্যান' নিয়ে ইতিমধ্যে সাড়া পড়ে গিয়েছে। নাম শুনে প্রথমে কিছুটা অন্যরকম লাগলেও আসলে এটি একটি বায়োপিক। কোয়েম্বাটুরের সামাজিক উদ্যোগপতি অরুণাচলম মুরুগানন্থম যিনি ভারতে গ্রামীণ মহিলাদের জন্য প্রথম কম দামে স্যানিটারি ন্যাপকিনের প্রচলন শুরু করেন, তাঁর জীবনী নিয়েই এই ছবি।
এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। খিলাড়ি কুমারের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দুই জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে ও সোনম কাপুরকে।

সম্প্রতি সোনমকে আর বাল্কির অফিসে যেতে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনা ছিল এই ছবিতে হয়তো দেখা যেতে পারে সোনমকে। পরে সোনম নিজেই অবশ্য সেই জল্পনার অবসান ঘটান।
সম্প্রতি এই ছবির পোস্টার প্রকাশ করেছেন সোনম কাপুর। ইনস্তাগ্রামে 'প্যাডম্যান' ছবির পোস্টার পোস্ট করে লেখেন এই অতুলনীয় ছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে শিহরিত।
এই ছবিতে অক্ষয়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সোনম। এছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাধিকা আপ্তেকে।












Click it and Unblock the Notifications