কেন 'সেক্রেড গেমস' ঘিরে ক্রমেই চড়ছে জনপ্রিয়তার পারদ! কয়েকটি তথ্য
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস'-এ সম্প্রচার শুরু হতেই তা নিয়ে ব্য়াপক শোরগোল পড়ে গিয়েছে।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস'-এ সম্প্রচার শুরু হতেই তা নিয়ে ব্য়াপক শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই সিরিজ ঘিরে ক্রমেই বেড়ে চলেছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল ও উৎসাহ। যে কয়েকটি বিষয় এই সিরিজে চরমভাবে লক্ষ্যণীয় , তে একনজরে দেখে নেওয়া যাক।

প্রেক্ষাপট
যে প্রেক্ষাপটে গল্পের চিত্রনাট্যের বুনোট বাঁধা হয়েছে, তা অনবদ্য। বিক্রম চন্দ্রার লেখা বেস্ট সেলর উপন্যাস 'সেক্রেড গেমস' অবলম্বনে তৈরি এই ছবি। গোটা গল্পটির নিউক্লিয়াস পাক খেয়েছে পুলিশ অফিসার সরতাজ সিং (সইফ আলি খান) ও অপরাধী গণেশ গাইতোন্ডে (নওয়াজউদ্দিন সিদ্দিকি)-কে নিয়ে। একজন সৎ পুলিশ অফিসার কীভাবে একজন ধুরন্ধর অপরাধীকে শায়েস্তা করতে পারেন, গল্প সেই নিয়েই।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকি এই সিরিজের অন্যতম আবিষ্কার। এর আগেও নওয়াজকে দেখা গিয়েছে বিভিন্ন ভূমিকায় , তবে 'সেক্রেড গেমস' -এ গণেশ গাইতোন্ডের ভূমিকায় নওয়াজ যেন তাক লাগানো অভিনয় করেছেন। সংলাপ ও তার সঙ্গে তার অভিব্যক্তি প্রকাশে নওয়াজ মন হরণ করেছেন সকলের।

সইফ আলি খান
সইফ আলি খান। সৎ পুলিশ অফিসার সরতাজের চরিত্রে সিফ আলি খান নজর কাড়ছেন দর্শকদের। স্ক্রিনটাইমে ক্রমাগত চলছে নওয়াজ বনাম সইফের অভিনয় দক্ষতার লড়াই। একজন সৎ অফিসার ব্যক্তিগত ও পেশগতভাবে কীভাবে প্রতিদিন বিভিন্ন নিজের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন তা স্ক্রিনে ফুটি তুলেছেন সইফ।

আরও কয়েকটি দিক
'সেক্রেড গেমস' সিরিজের অন্যতম নায়ক অনুরাগ ও বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালকদ্বয়। বিক্রিমাদিত্যই প্রথম 'সেক্রেড গেমস' উপন্যাসটিকে ওয়েব সিরিজে রূপান্তরিত করার কথা ভাবেন। আর সেই প্রজেক্টে-এ যোগ দেন অনুরাগ। দুই পরিচালকের মিলিত উদ্যোগ 'সেক্রেড গেমস'।












Click it and Unblock the Notifications