Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাধুরীর লহেঙ্গা থেকে সলমনের টাওয়েল, নিলামে ওঠা এই সব জিনিসের দাম তাক লাগানো

মাধুরীর লহেঙ্গা থেকে সলমনের টাওয়েল, নিলামে উঠে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বলিউড স্টারদের এই ব্যবহৃত জিনিস

বলিউড তারকাদের প্রতি তাদের ফ্যানকূলের ভালোবাসো যে কতটা অপার, তা বোঝা যায় বেশ কয়েকটি ঘটনা দিয়েই। বিভিন্ন বলিউড তারকাদের প্রতি তাঁদের ভক্তকূল যে কতটা আগ্রহী, তা আরএ একবার বুঝিয়ে দিয়েছে বলিউড তারকাদের ব্যবহৃত নানান ধরনের জিনিসের নিলাম। শুধু যে তারকাদের সাথে দাঁড়িয়ে ছবি তোলা বা তাঁদের অটোগ্রাফের জন্য লড়াই তা নয়, বলিউডের প্রিয় তারকাদের পোশাক, ব্যবহৃত জিনিসের প্রতিও বেশ কিছুটা আকর্ষণ থাকে ভক্তদের। আর তার প্রমাণ মিলছে,বলিউডে নিলামে ওঠা একাধিক তারকার ব্যবহৃত জিনিসের দরের অঙ্ক থেকেই। একনজরে দেখা যাক, মাধুরী দীক্ষিতের লহেঙ্গা থেকে শুরু করে অক্ষয় কুমারের স্যুটের দাম কোথায় গিয়ে ঠেকেছে।

আমির খানের ব্যাট

আমির খানের ব্যাট

'লাগান' ছবিতে বিখ্য়াত ক্রিকেট খেলার দৃশ্য রীতিমতো মন কেড়েছিল সকলের। সেই দৃশ্যে রুদ্ধশ্বাস ম্যাচে আমিরের প্রতিটি ঝলক যেন দর্শক মনকে জয় করে নেয়। আমির খান ছবিতে একটি ব্যাট ব্যবহার করেছিলেন, যে ব্যাটের ছক্কায় 'লাগান' ছবিতে ব্রিটিশ টিমের কালঘাম ছুটিয়ে দেন আমির। সেই ব্যাটের দাম ১,৫৬,০০০ টাকায় পরবর্তীকালে বিক্রি হয় নিলামে। ব্যাটটিতে আমিরের স্বাক্ষর ছিল। আর সেই স্বাক্ষর সহ ব্যাট নিলামে উঠে যে টাকা পাওয়া যায় , তা সমাজসেব ধর্মী কাজে বিলিয়ে দেওয়া হয়েছে।

মাধুরীর লহেঙ্গা

মাধুরীর লহেঙ্গা

সঞ্জয় লীলা বনশালীর 'দেবদাস' ছবিতে যে লহেঙ্গা মাধুরী দীক্ষিত পরে 'মার ডালা' গানটিতে তাঁর নাচের জাদুতে সকলকে মাত করে দেন, সেই গানের দৃশ্যে মাধুরী যে সবুজ রঙের লহেঙ্গাটি পরেছিলেন তা নিলামে ৩ কোটি টাকায় বিক্রি হয়। উল্লেখ্য বীরজু মহারাজের কোরিওগ্রাফিতে মাধুরীর এই নাচের দৃশ্য এখনও পর্যন্ত বলিউডের আইকনিক দৃশ্যগুলির মধ্যে অন্যতম।

অক্ষয়ের স্যুট

অক্ষয়ের স্যুট

'ও মাই গড' ছবিতে অক্ষয় কুমার একটি স্যুট পরেছিলেন। সেই স্যুটের চহিদাও কম নয় । ছবির প্রথমেই একটি দৃশ্যে একটি দোলনায় অক্ষয়কে আধ শোয়া অবস্থায় দেখা যায়। সেই সময় সেই স্যুট পরিহিত অক্ষয়ের রূপে মুগ্ধ হন অনেকেই। পরে এই স্যুটকে নিলামে তোলা হয়। ১৫ লাখ টাকা দিয়ে বিক্রি হয় সেই স্যুট। ই টাকা মুক্তাঙ্গন এডুকেশন ইনস্টিটিউটের সাহায্যার্থে দান করা হয়।

সলমনের টাওয়েল

সলমনের টাওয়েল

'মুঝসে শাদি করোগি' ছবিতে কার্যত কমেডি আর রোম্যান্সের ছটায় মাত করে দেন সলমন ও অক্ষয়। ছবিতে অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে 'জিনে কে হ্যায়' চারদিন গানে নাচের তালে মন মাতিয়ে দেন সলমন। সেই গানের সময় একটি টাওয়েল ব্যাবহার করেন সুলতান। আর সেই টাওয়েলই পরে ১,৪২,০০০ টাকায় নিলামে বিক্রি হয়।

শম্মি কাপুরের জ্যাকেট

শম্মি কাপুরের জ্যাকেট

'জংলি 'ছবিতে শম্মি কাপুর একটি বিশেষ ব্রাউন রঙের জ্যাকেট পরেছিলেন। ছবিকে 'জংলি' গানের দৃশ্যেই তা দেখা যায়। আর সেই জ্যাকেটই পরে ৮০,০০০ টাকায়।

শাহরুখের আঁকা

শাহরুখের আঁকা

সলমন খান ছবি আঁকতে পারেন ,তা অনেকেরই জানা। তবে জানেন কি, যে শাহরুখ খানের ডুডল পেন্টিং এর দাম নিলামে চড়া হারে ওঠে। শাহরুখের একটি একটি পেন্টিং ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেই নিলামের টাকা পরে যায় 'ওসিয়ান' নামের এক সংস্থান সামাজিক কাজে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+