স্টারকিডের তকমা ছাড়াই সাফল্যের চূড়ায় এই বলিউড তারকারা
স্টারকিডের তকমা ছাড়াই সাফল্যের চূড়ায় এই বলিউড তারকারা
'বলিউড' নামটার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে 'নেপোটিসম' কথাটিও। 'রাজার ছেলে রাজা হবে', তেমনই নায়ক নায়িকার ছেলে অভিনেতা অভিনেত্রীই হবে, এই ধারনা নিয়ে এতদিন বলিউডে রাজ করে এসেছেন বহু স্টার কিডরা। তবে সবাই যে খারাপ কাজ করেছেন বা করেন তা নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে অনেকাংশেই ব্যর্থ হয়েছেন বহু স্টার কিড। কিন্তু শুধুমাত্র বলিউডে তাঁদের পরিবার বা পরিচিতরা অভিনয় করেছেন বলে একের পর এক সুযোগ পেয়েছেন 'স্টার কিড'রা। এতদিন সেটি ওপেন সিক্রেট হলেও বিপ্লব এনেছেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু সবথেকে দুঃখজনক ঘটনা হল এই বিপ্লব এসেছে ঠিকই কিন্তু তা বলি নিয়েছে এক তরতাজা প্রাণোচ্ছল এবং অসাধারণ মস্তিস্কের অধিকারী এক জিনিয়াসের জীবনের। নিঃসন্দেহে তিনি সুশান্ত নিজে। আর তাঁর এই অকাল মৃত্যু মেনে নিতে পারেননি দেশ তথা বিশ্বের কোটি কোটি ভক্ত। তাই বলিউডের নেপোকিডদের বয়কট করার ট্রেন্ড শুরু হয়েছে জোর কদমে। কিন্তু এরই মধ্যে কিছু কিছু তারকা আছেন যারা কোনও পারিবারিক সংযোগ বা গড ফাদার ছাড়াই এই মুহূর্তে রুল করছেন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকে।

রাজকুমার রাও
সুশান্তের সহ অভিনেতা হয়েই 'কাই পো চে' থেকে লাইম লাইটে এসেছেন অভিনেতা রাজকুমার রাও। কিন্তু নায়ক সুলভ চেহারা মোটেই নয় তাঁর। শুধু মাত্র নিজের অভিনয় গুণেই আজ বলিউডের অন্যতম 'পিলার' হয়ে উঠেছেন তিনি। আর তাই তো বড় বড় পদবীর অভিনেতাদের ছেড়ে নেতাজির জন্য প্রথম পছন্দ হয়েছেন রাজকুমার। 'ক্যুইন', 'বরেলি কি বরফি', 'স্ত্রী', নিউটনের মত ছবিগুলি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

কার্ত্তিক আরিয়ান
একজন স্ট্রাগলিং অভিনেতা থেকে কীভাবে বলিউডের মেইনস্ট্রিম হিরো হওয়া যায় তারই প্রকৃত উদাহরণ হলেন অভিনেতা কার্ত্তিক আরিয়ান। কোনও গড ফাদার ছাড়াই তিনি লড়াই করে টিকে থেকেছেন। ফল স্বরূপ আজ বলিউডের অন্যতম হিরো তিনি।

অনুস্কা শর্মা
শাহরুখ খানের সঙ্গে 'রব নে বানাদি জোড়ি' থেকে অভিনয় শুরু। কিন্তু অনুস্কা এক সেনা পরিবারের মেয়ে। ক্যেরিয়ারের প্রথম দিকে একাধিক বলিউডের মাথাদের কাছ থেকে 'চলবে না' তকমা লাভ করার পরেও আজ তিনি নিজেই একটি ব্র্যান্ড। শুধু তাই নয়, অভিনয়ের সঙ্গে প্রযোজনাতেও সফল অনুস্কা।

আলি ফজল
বলিউডের সর্বকালের রেকর্ড ভাঙা ছবি 'থ্রি ইডিয়েটস' এর 'জয়' কে মনে আছে? যে সাইন্স পাগল ছেলের লিপে 'গিভ মি সাম সান শাইন' গান আজও আওড়ান সকলে, আমির খানের সঙ্গে সামান্য কয়েক মিনিটের সাইড রোলে অভিনয় করলেও আজ তিনি হলিউডের অন্যতম সেরা নতুন মুখ। 'ভিক্টোরিয়া আব্দুল' মুভিতে অন্যতম কাল্ট অভিনেত্রী জুডি ডেচের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে সব নেপো কিডদের মুখে তালা লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবং তাঁর আপকামিং হলিউড মুভি 'দেথ অন দ্যা নাইল'-এ 'ওয়ান্ডার ওম্যান' গ্যাল গ্যাডেটের বিপরীতে অভিনয় করছেন তিনি। সত্যি, সাফল্য বোধহয় একেই বলে।

আয়ুষ্মান খুরানা
দিল্লির এক রেডিও জকি থেকে মুম্বই তথা বলিউড পর্যন্ত সফরে একাধিক ঘাত প্রত্যাঘাতের মধ্যে দিয়ে গিয়েছেন রম-কম কিং আয়ুষ্মান খুরানা। কিন্তু তাঁর অসাধারণ অভিনয় দক্ষতায় আজ তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম লিডিং অ্যাক্টর। তাঁর একাধিক ছবিতে অভিনয় বাকরোধ করেছে দর্শকদের।

বিক্রান্ত মেসি
মির্জাপুরের 'বাব্লু পণ্ডিত' ওরফে বিক্রান্ত মেসি প্রথম কাজ শুরু করেন ছোট পর্দা থেকে। কিশোর ধারাবাহিক 'ধরম-বীর' সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর বালিকা বধূর মত জনপ্রিয়তম ধারাবাহিকে অভিনয় পুনরায় নজর কারে। এরপরেই বলিউডে পা রাখেন তিনি। একাধিক কাজের মধ্যে মির্জাপুর ওয়েব সিরিজ ও মেঘনা গুলজারের 'ছপক' ছবিতে তাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শক মহলকে।












Click it and Unblock the Notifications