এই সাত ব্র‌্যান্ডের দুষ্টু–মিষ্টি শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি রণবীর–আলিয়া

এই সাত ব্র‌্যান্ডের দুষ্টু–মিষ্টি শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি রণবীর–আলিয়া

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিঃসন্দেহে এই বছরের সেরা বিয়ে। এই বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন তাঁর ভক্ত–অনুগামীরা। পাঁচ বছরের দীর্ঘ ডেটিংয়ের পর রণবীর ও আলিয়া বৃহস্পতিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সাত পাকে বাঁধা পড়েন। বান্দ্রা শহরতলীর রণবীরের বাড়ি বাস্তুতে এই বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর আলিয়া ভাট তাঁদের বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।

আলিয়া ও রণবীরকে বিয়ে শুভেচ্ছা জানিয়েছে একাধিক নামী–দামী ব্র‌্যান্ড, যার মধ্যে বেশ কিছু শুভেচ্ছা ছিল দুষ্টু–মিষ্টি। আমূল, ডিউরেক্স, ইন্ডিগো এয়ারলাইন, স্পটিফাই ইন্ডিয়া, টিন্ডার ইন্ডিয়া, শাদি ডট কম ও জ্যোমাটো এরকম সাতটি ব্র‌্যান্ড দারুণ মজাদার পোস্ট করে এদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

আমুল

আমুল তাঁর চিরাচারিত আমুল গার্লকে নিয়ে কার্টুন তৈরি করে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর ও আলিয়াকে। য়েখানে রণবীরের কার্টুন রূপ আলিয়াকে ব্রেড বাটার খাওয়াচ্ছেন। যার ওপরে লেখে, '‌পট মাঙ্গনি, ভাট বিয়াহ'‌।

ইন্ডিগো

ইন্ডিগো নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মরণ করিয়েছে যে তারা সেরা মধুচন্দ্রিমার জায়গায় যেতে পারেন।

স্পটিফাই

এই দম্পতিকে শুভেচ্ছা জানানোর বাহানায় স্পটিফাই লিখেছেন, '‌বিয়ের ছবি দেখার পর বদতামিজ দিল থেকে রোকে না রুকে নয়না গানে নাচতে ইচ্ছে করছে।'‌

টিন্ডার

টিন্ডার নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে মজা করে লিখেছেন, '‌আলিয়া তাঁর ক্রাশকে বিয়েও করে নিলেন আর আমি এখনও মেসেজ পাঠাতে পারলাম না।'‌

জ্যোমাটো

জ্যোমাটো লিখেছেন, '‌অভিনন্দন আলিয়া ও রণবীর, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ও সেলসম্যান অফ দ্য ইয়ারের স্টার্ট-আপ অফ দ্য ইয়ারের থেকে যদি কিছু চাই বলবেন।'‌

ডিউরেক্স

রীতিমতো মজা করে কন্ডোম ব্যান্ড ডিউরেক্স রণবীর কাপুরের '‌অ্যায় দিল হ্যায় মুশকিল'‌ ছবির গান দিয়ে ইনস্টাতে লিখেছে, '‌প্রিয় রণবীর ও আলিয়া, মেহফিল মে তেরে, হাম না রহে জো, ফান তো নেহি হ্যায়।'‌

শাদি ডট কম

অন্যদিকে শাদি ডট কম রণবীর ও আলিয়ার সিনেমার ছবি নিয়ে তাঁদের উদ্দেশ্য করে মজাদার পোস্ট করেছেন।

বিয়ের অতিথি

রণবীর ও আলিয়ার এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাঁদের পরিবার ও কাছের বন্ধুরা। রণবীরের মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর সাহানি, জামাইবাবু ভারত সাহানি, বোনঝি সামারা, জ্ঞাতি বোন করিশ্মা কাপুর, করিনা কাপুর খান, অরমান জৈন, জামাইবাবু সইফ আলি খান, কাকা রনধীর কাপুর, কাকিমা রীমা জৈন ও ববিতা ও নীলা দেবী সহ অন্যান্যরা। আলিয়ার পক্ষ থেকে এসেছিলেন মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট, বোন শাহিন ভাট, পুজা ভাট, দাদা রাহুল ভাট। এছাড়াও পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, অনুষ্কা রঞ্জন, লাভ রঞ্জন, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি সহ অন্যান্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+