Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখ-সলমনদের এই হিট ফিল্মগুলির শ্যুটিং হয়েছে স্টারদের নিজের বাড়িতেই!

সুইটজারল্যান্ড থেকে উটি, বলিউড ফিল্মের শ্যুটিং এ এই সমস্ত লোকেশনের শোভা অনেকেই দেখেছেন। তবে তারকাদের নিজেদের বাড়িতেও বেশ কয়েকটি ফিল্মের শ্যুটিং হয়েছে।

সুইটজারল্যান্ড থেকে উটি, বলিউড ফিল্মের শ্যুটিং এ এই সমস্ত লোকেশনের শোভা অনেকেই দেখেছেন। তবে তারকাদের নিজেদের বাড়িতেও বেশ কয়েকটি ফিল্মের শ্যুটিং হয়েছে। সলমনের 'বজরঙ্গী ভাইজান', রণবীর কাপুরের 'সঞ্জু', শাহরুখের 'বীর জারা' ছবিটিও শ্যুটিং হয়েছে রিয়েল লোকেশনে। কোন বলিউড সেলেবদের বাড়িতে এই শ্যুটিং হয়েছে , তা দেখে নিন।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান


সলমন খান অভিনীত 'বজরঙ্গী ভাইজান' বক্স অফিসে সাফল্যের নজির গড়েছিল। ছবির সমস্ত শ্যুটিং শেষ করার পর, হঠাৎই পরিচালক চেয়েছিলেন কয়েকটি ছোট্ট 'সিন' আবার শ্যুট করতে। আর এজন্য ফিল্মের টিম বেছে নেয় সলমনের অর্পিতা নামের ফার্ম হাউসটি।

ফ্যান

ফ্যান

শাহরুখ খানের 'ফ্যান' ছবির শ্যুটিং হয় তাঁর মুম্বইয়ের বাংলো 'মন্নত' -এ। ছবিতে ডবল -রোল-এ ছিলেন শাহরুখ। ছবির একটি দৃশ্যের দেখানো হয় ফ্যান আরিয়ানকে তাঁর স্বপ্নের নায়কের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই দৃশ্যটি র শ্যুটিং হয় 'মন্নত'-এ।

 বম্বে টকিজ

বম্বে টকিজ

রানি মুখোপাধ্যায় ও রনদীপ হুদা অভিনীত 'বম্বে টকিজ' সিরিজের 'অজিব দাস্তান হ্যায় ইয়ে' পর্বটির শ্যুটিং হয়েছিল পরিচালক করণ জোহরের নিজের বাড়িতেই। করণ নিজের বাড়ির থেকে ভালো কোনও লোকেশন ছবির জন্য খুঁজে না পাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সঞ্জু

সঞ্জু

রণবীর কাপুর অভিনীত 'সঞ্জু' -তে তাঁর লুক-ই বাজিমাত করে দেয় প্রথম থেকে। ছবির প্রথম দৃশ্যে দেখানো হয় সঞ্জয়ের বাড়িতে সঞ্জয় আয়নার সামনে দাঁড়িয়ে। ওই বাড়িটি সঞ্জয়ের নিজের বাড়ি 'ইম্পেরিয়াল হাইটস'।

বীর জারা

বীর জারা

বীর জারা ছবিতে ছিলেন প্রীতি জিন্টা, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়। ছবিতে দেখানো হয়েছে পাকিস্তানের বাসিন্দা জারা (প্রীতি)-র সঙ্গে এদেশের বীর (শাহরুখ)এর প্রেম হয়। সেখানে প্রীতির পাকিস্তানের বাড়ির যে দৃশ্য তুলে ধরা হয় , সেটির শ্যুটি হয়েছিল সইফ আলি খানের হরিয়ানার 'পতৌদি প্য়ালাসে'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+