শুটিং করার সময়ে ভয় পেয়েছিলেন বলিউডের এই তারকারা, জেনে নিন সেই গা ছমছমে ভূতের গল্প

শুটিং করার সময়ে ভয় পেয়েছিলেন বলিউডের এই তারকারা, জেনে নিন সেই গা ছমছমে ভূতের গল্প

'ভূত’ এই কথাটা শুনলেই প্রথমেই গা ছমছমে করে ওঠে। তারপর মনে আসে ভয়। অনেকেই আছেন এটি বিশ্বাস করেন। আবার অনেকেই করেন না। অনেক তারকার ভূতের সিনেমা আমরা দেখে খুব মজা পেয়েছি বা ভয় পেয়েছি। কিন্তু জানেন কী অনেক তারকারা সিনেমার শুটিংয়ের গিয়ে নিজেরা ভয় পেয়েছে বা অজান্তেই কারোর গা ছমছম করে উঠেছে। কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই তারকাদের সঙ্গে। তা জেনে নিন এখানে।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে সকলে চেনেন। নতুন করে তাঁর পরিচয় দেওয়ার কিছু নেই। জানেন এই অভিনেতার সঙ্গেও এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আপনার শিহরিত হতে পারে। গায়ক ফ্রাঙ্ক সিনাত্রার এ বি সি ডি টু সিনেমার শুটিংয়ের সময় অভিনেতাকে একটি হোটেলে থাকতে হয়েছিল। সেখানে তাঁকে একটি কোট পড়তে বলা হয়েছিল তখন অভিনেতা জানিয়েছিলেন সেটি একটি গায়ক ভূতের কোট। তিনি শুটিংয়ের দীর্ঘ ক্লান্তির পর যখন অভিনেতা বিছানায় শুতে গিয়েছিলেন সেই সময় তিনি একটি অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলেন এবং বেড রুমে দরজাটি নিজে থেকে খুলে গিয়েছিল। অভিনেতা নাকি শুনেছিলেন সেই রাতে গান গাইছিলেন এবং বার বার দরজাটি খুলে যাচ্ছিল। তাই অভিনেতা মনে করেছিলেন তাঁকে দেওয়া কোটটি ভূতের কোট।

 নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী

অভিনেতা এবং বিপাশা বসু অভিনীত সিনেমা আত্মা-ফিল ইট অ্যারাউন্ড ইউ সিনেমার সেটে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল যা জেনে শিহরিত হয়েছিল অনেকেই। একটি দৃশ্যের সময় অভিনেতা দেখেছিলেন একজন মহিলা গান গাইছিলেন এটি অভিনেতা ছাড়াও বিপাশা এবং সিনেমার কলাকুশলীরা তা শুনতে পেয়েছিলেন। তারপর যখন তাঁরা টেপটি চালানে কোনও শধ তাঁরা আর পাননি। সেই সিনেমাটি আরেকটি দৃশ্যে শুটিংয়ের সময় অভিনেতা যেখানে শুটিং করছিলেন সেখানে তাঁর পিছনে একটি দেওয়ালে ঝোলানো ফটো ফ্রেম হঠাৎই কাত হয়ে মেঝেতে পড়ে যায়। এমন ঘটনায় সেখানে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা ভয় পেয়ে গিয়েছিলেন কারণ ঘরের মধ্যে হাওয়া বা বাতাস ছিল না।

বিপাশা বসু

বিপাশা বসু

মুখেশ মিল -এ গুণা সিনেমার শুটিং করতে গিয়ে ভয় পেয়েছিলেন বিপাশা বসু। এই সিনেমায় শুটিং সেটে কিছু দৃশ্যের স্কিপ্ট মুখস্থ করতে পারছিলেন না তিনি তাই সিনেমার কর্মকর্তারা অন্য এক অভিনেত্রীকে শুটিংয়ের জন্য আহবান জানান সেই অভিনেত্রী শুটিংয়ে সেটে নিজের মতো অভিনয় করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু তার পরেই হল দুর্ঘটনা। হঠাৎই অসুস্থ হওয়ায় তাঁকে নিয়ে হাসপাতালে যেতে হল কর্মকর্তারা। সেখানেই তাঁর মৃত্যু হয়।

 ইমরান হাশমি

ইমরান হাশমি

মাথারানে ছুটি কাটাতে গিয়েছিলেন ইমরান ও তাঁর বন্ধুরা। যে হোটেলে তাঁরা ঘর ভাড়া নিয়েছিলেন সেখানে তাঁরা ছাড়া আর কেউ ছিলেন না। তাঁরা রাতে শুনতে পাচ্ছিলেন কেউ একজন খুব জোড়ে কাঁদছেন। তাঁরা সবাই ঘর থেকে বেরিয়ে ডাকাডাকি করলেও কারোর সাড়া পাননি ও দেখতেও পাননি। তবে সজোরে কান্নার আওয়াজ সারা রাত পেয়েছিলেন।

 সোহা আলি খান

সোহা আলি খান

মাহি গিল গ্যাংস অফ গোস্ট সিনেমার শুটিংয়ের সময় অদ্ভুত এক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল সোহা আলি খানকে। পাশের এক খালি কোয়ার্টার থেকে মাঝ রাতে ভেসে আসছিল অজানা আওয়াজ। যে আওয়াজ আজও ভুলতে পারেননা তিনি। সেই সময় সিনেমার কর্মকর্তারা কোনও সময় নষ্ট না করে শুটিং প্যাকআপ করে ফিরে এসেছিলেন।

রণবীর সিং

রণবীর সিং

একটি সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা ভয় পেয়েছিলেন। কারণ তিনি অনুভব করেছিলেন পেশওয়া বাজিরাও তার আশেপাশেই রয়েছে। কারণ তিনি যেখানে শুটিং করছিলেন সেখানে একটি কালো প্রাচীর এবং সাদা ঝুল দেওয়া আস্তরণ তৈরি হয়েছিল। যেটি বাজিরাও আকারে প্যাটান তৈরি করেছিল।

গোবিন্দা

গোবিন্দা

বলিউড অভিনেতা গোবিন্দা এক শুটিংয়ের সময় ভয় পেয়েছিলেন। পাহাড়ি এলাকায় এক শুটিং করবার জন্য তিনি একটি বড় হোটেলে ছিলেন। তিনি জানান মাঝ রাতে তাঁর ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান একজন মহিলা তাঁর বুকে বসে আছেন। শুধু তাই নয় তারপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে আগের দিনের পরিপাটি ঘরটি আর দেখা যায়নি। সেই ঘরটি অগোছালো ছিল। কিন্তু কীভাবে এমন হয়েছিল তা তিনি নিজেই জানতেন না অভিনেতা।

সরোজ খান

সরোজ খান

একবার সরোজ খানও ভয় পেয়েছিলেন। তাঁর একটি নাচের দলকে নিয়ে তিনি একটি হোটেলে ছিলেন। সেখানে যে ফ্লোরে তিনি ছিলেন তাঁর ওপরে ফ্লোরে জোরে জোরে আসবাবপত্র নাড়া চাড়া আওয়াজ শুনেছিলেন। কিন্তু রিসেপশনে ফোন করলে সেখান থেকে তাঁদের জানানো হয়েছিল ওপরে আর কোনও ফ্লোর নেই। সেখানে আর কেউ থাকেন না।

রাম গোপাল ভার্মা

রাম গোপাল ভার্মা

ভূত সিনেমায় তাঁর ভৌতিক চরিত্রের সঙ্গে তিনি এতোটাই যুক্ত ছিলেন যে তিনি নিজেকে নিজেই ভূত ভাবতে শুরু করেছিলেন। ভোর ৩টের সময় তাঁরা যে বাড়িতে ছিলেন তার পাশ দিয়ে হাটতে দেখেছিলেন কাউকে হাঁটতে দেখেছিলেন। যা দেখে ডিরেক্টর তাঁকে এখানে আর থাকতে পারবো না। কিন্তু তিনি তখন ভেবেছিলেন আমার মধ্যে মানুষটি থাকা হয়তো ভূত।

 নীল নিতিন মুকেশ

নীল নিতিন মুকেশ

অভিনেতা একবার এক শুটিংয়ের সময় ভুতুড়ে কিছু দৃশ্য দেখেছিলেন যা তিনি একা নন সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা অনুভব করেছিলেন। অভিনেতা শুটিং করার সময় তাঁর পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে। আর মাঝে মধ্যে চিৎকার করে উঠেছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন তিনি মজা করছেন। তার পর তিনি কাপতে কাপতে চোখ বন্ধ করে বসে পড়েছিলেন।

 করণ সিং গ্রোভার

করণ সিং গ্রোভার

অ্যালনের শুটিং করার সময় করণের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। তিনি কিন্তু ভূতে বিশ্বাস করেন না। তিনি জানিয়েছিলেন। সিনেমার কিছু দৃশ্য এতটাই সত্য এবং ভীতিকর ছিল, যাতে অভিনয় করার সময় তাঁর মনে হচ্ছিল তাঁর চারপাশে কিছু রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+