বাহুবলী থেকে কিক, একাধিক হিট ছবি অধিক পারিশ্রমিকের জন্য হাতছাড়া করেছেন এই বলি তারকারা
বাহুবলী থেকে কিক, একাধিক হিট ছবি অধিক পারিশ্রমিকের জন্য হাতছাড়া করেছেন এই বলি তারকারা
বলিউডের প্রথম সারির কিছু অভিনেতা রয়েছেন, যাঁদের কাছে বেশ কিছু ভালো ছবির অফার গেলেও তাঁরা সেগুলি করেননি। তার অন্যতম কারণ তাঁদের অতিরিক্ত পারিশ্রমিকের চাহিদা। তাই বাধ্য হয়েই ইচ্ছা থাকা শর্তেও পিছু হটতে হয়েছে প্রযোজকদের। সেই সকল সুপারস্টারদের কাছে যাওয়া সেই ছবির অফার গিয়েছে অন্যদের কাছে। প্রথম সারির অভিনেতাদের দিয়ে ছবি না করালেও বক্স অফিসে যথেষ্ট হিট করেছে সেই সব ছবি। সেই তালিকায় রয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি মতো অভিনেতা, আবার রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খানের নামও।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
'জলি এলএলবি-২' সিনেমায় সচিন কান্তিলাল মাথুরের ভূমিকায় অভিনয় করার জন্য প্রথমে যোগাযোগ করা হয়েছিল নওয়াজউদ্দিনের সঙ্গে। চলচ্চিত্র নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি ছবিটি করার জন্য ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। পাশাপাশি লাভের একটি অংশ চেয়েছিলেন তিনি। অবশেষে সেই অভিনয়ের সুযোগ চলে যায় অনু কাপুরের হাতে।

শাহরুখ খান
পদ্মাবত ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংকে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু জানেন কি? চলচ্চিত্র নির্মাতাদের প্রথম পছন্দ হিসেবে রণবীর সিং ছিলেন না। তারা ছবিটি প্রথমে নিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের কাছে। কিন্তু ছবিটি করতে ৯০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন' বাদশা। বাধ্য হয়ে চলচ্চিত্র নির্মাতারা সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে। তারপরে রণবীর সিংকে দেখা যায় অভিনয় করতে।

কারিনা কাপুর
বিখ্যাত ফিল্ম 'কল হো না হো' নিয়ে বলি-প্রেমীদের মনে এখনও বিশেষ জায়গা রয়েছে। ছবি 'নয়না'র কথা বললেই প্রীতি জিন্টার চশমা, ডিম্পল এবং নিষ্পাপ এবং শিশুদের মত মুখের আভার কথাই মনে আসে। চরিত্রটি যেন তার জন্যই তৈরি। কিন্তু এই ছবিটির অফার প্রথম গিয়েছিল কারিনা কাপুরের কাছে। সেই সময় তিনি যা পারিশ্রমিক পেতেন তার দ্বিগুণ পারিশ্রমিক চেয়েছিলেন। তাই ছবিটি চলে যায় প্রীতি জিন্টার কাছে।

সোনাক্ষী সিনহা
কিক' ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করার জন্য সোনাক্ষীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সিনেমার চুক্তি তাঁর সঙ্গে সম্পন্ন হয়নি,তার কারণ অভিনেত্রীর পারিশ্রমিকের দাবি অনেকটাই বেশি ছিল। এমনকি ছবিটি করার জন্য দীপিকা পাড়ুকোনের কাছেও যাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জ্যাকলিন ফার্নান্ডেজ এই সিনেমায় অভিনয় করেছেন।

মাধুরী দীক্ষিত
মাধুরী তার চলচ্চিত্র 'আজা নাচলে' দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন। এই চলচ্চিত্রটি মুক্তির আগেই অনেক চলচ্চিত্র নির্মাতারা ধক্ ধক্ গার্লের সঙ্গে অন্য একটি সিনেমায় কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় প্রথমত তিনি দেশে ছিলেননা। আর মূলত তাঁর পারিশ্রমিকের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে সেই ছবিগুলি তাঁর হাতছাড়া হয়।

শ্রীদেবী
এস এস রাজামৌলীর 'বাহুবলী' ছবিটি ব্লকবাস্টার হিট। বক্স অফিস কালেকশনের সর্বকালের সেরা রেকর্ড আছে এই সিনেমার ঝুলিতে। আর এই মেগা ছবিতে মহারানি শিবগামী চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে শ্রীদেবীর কাছে গিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতারা। ছবিটি করতে ৬ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন' শ্রীদেবী। কিন্তু চলচ্চিত্র নির্মাতারা দিতে পারবেন না বলে সেই ছবি করেননি শ্রীদেবী।












Click it and Unblock the Notifications