বলিউডের এই তারকারা বিয়ে থেকে শতহস্ত দূরে, একাই দারুণভাবে জীবন কাটাচ্ছেন
বলিউডের এই তারকারা বিয়ে থেকে শতহস্ত দূরে
অনেক বলিউড তারকাই রয়েছেন যাঁরা এখনও বিয়ে করেননি। যদিও অতীতে তাঁদের প্রেম যে ছিল না এমন নয়, কিন্তু এখনও তাঁরা বিয়ের ফাঁদে পা দেননি। বলিউডে এমন অনেক তারকাই রয়েছে, যাঁরা রূপে–গুণে সকলের কাছে প্রশংসিত হলেও বিয়ে থেকে তাঁরা শতহস্ত দূরে রয়েছেন। বি–টাউনে গুজব তাঁরা নাকি বিয়ে নামক প্রতিষ্ঠানকে ঘৃণা করেন। সেরকমই কিছু তারকাদের কথা আসুন জেনে নেওয়া যাক।

নার্গিস ফকরি
বলিউডে নার্গিস ও উদয় চোপড়ার ডেটিং নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছে যে উদয় চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার পর নার্গিস কিছুদিনের জন্য সিনেমা থেকে অবসর নিয়ে আমেরিকায় কিছুদিনের জন্য চলে যান। বর্তমানে নার্গিস ৪১ বছরের এবং তিনি এখনও একা। নার্গিস বিয়ে করবেন না বলেই জানিয়েছেন।

শ্রদ্ধা কাপুর
৩৪ বছরের শ্রদ্ধা এখনও অবিবাহিত এবং তাঁর এখনই বিয়ে করার কোনও ইচ্ছা নেই বলেই জানিয়েছেন। বহুবার মন ভাঙার পর বর্তমানে শ্রদ্ধা ডেট করছেন রোহন শ্রেষ্ঠার সঙ্গে, বি-টাউনে অন্তত সেরকমই খবর রয়েছে।

ক্যাটরিনা কাইফ
৩৭ বছরের ক্যাটরিনা এখনও অবিবাহিত। তিনি তাঁর বহু সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ক্যাটরিনা তাঁর বিয়ে নিয়ে যখন এখনও নিশ্চিত নয়, যদিও তিনি ভিকি কৌশলের সঙ্গে ডেট করছেন।

সুস্মিতা সেন
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন বিয়ে না করেই তাঁর দত্তক নেওয়া দুই কন্যা ও প্রেমিকের সঙ্গে ভালোই আছেন। তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই এবং তিনি বিয়ে করলে অবশ্যই তা ঘোষণা করবেন।

সলমন খান
৫৫ বছরের বলিউড সুপারস্টার, হ্যান্ডসম সলমন বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর। সকলেই এটা জানতে আগ্রহী কবে বিয়ে করছেন সলমন খান। এক সাক্ষাতকারে সলমন খান জানিয়েছিলেন যে বিয়ে করার মানে অর্থ অপচয় করা।

টাবু
৫০ বছরের টাবুর সঙ্গে বহু সহ-অভিনেতাদের নাম যুক্ত করা হলেও তিনি সে বিষয় নিয়ে খুব একটা ভাবিত নন। যদিও তিনি এখনও সিঙ্গল ও অবিবাহিত।

অমিশা প্যাটেল
বিক্রম ভাটের সঙ্গে বিতর্কিত সম্পর্ক ভেঙে যাওয়ার পর অমিশা প্যাটেলের সঙ্গে তাঁর সহ-অভিনেতা বা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কে জড়ান। আমিশা এখন ৪৫ বছরের এবং তিনি নিজের মতো করে জীবন অতিবাহিত করছেন।

কঙ্গনা রানাওয়াত
কঙ্গনার জীবনে খুব দুঃখজনক প্রেম ছিল বলে তিনি এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর বিয়ে করবেন না। কঙ্গনা এখন ৩৪ বছরের এবং তিনি একা ও অবিবাহিত। নিজের কেরিয়ারের দিকে তিনি মনোযোগ দিচ্ছেন।












Click it and Unblock the Notifications