শরীর ফিট রাখতে ভরসা কেবল শাক সবজিতে! এই বলি তারকারা আমিষ খাবার ছুঁয়েও দেখেন না
মাছ, মাংস খেতে ভালোবাসেন প্রায় সকলেই। তবে এমন অনেকে রয়েছেন, যারা নিরামিষ খাবার খেতে বেশি পছন্দ করেন। এমন অনেক বলিউড তারকারা রয়েছেন, যারা নিরামিষ খাবার খান, শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিজেকে ফিট রাখতে নিরামিষ খাবার খান, তা কিন্তু নয়।
তাছাড়াও বিনোদন জগতে প্রায় সকলেই শরীর সম্পর্কে খুব সচেতন থাকেন। কঠিন ডায়েট মেনে, শরীর চর্চা করে তারা কিন্তু নিজেদেরকে ফিট রাখেন। তবে আপনি কি জানেন, আমিষ খাবার থেকে দূরত্ব বজায় রাখেন এই বলিউড সেলেবরা। তালিকায় কোন কোন তারকারা রয়েছেন জানুন।

অমিতাভ বচ্চন
প্রথমেই আসি বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের কথায়। কয়েক দশক ধরে প্রায় নিরামিষ খাবারই তিনি খাচ্ছেন। তিনি কিন্তু মাছ, মাংস একদম ছুঁয়েই দেখেন না। তাই বোধহয় এই বয়সেও তিনি এতটাই ফিট!
বিদ্যা বালান
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে বিদ্যা বালানের। তিনি কিন্তু আমিষ খাবার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখেন। তিনি মনে করেন, আমিষ খাবার ছেড়ে তিনি নিরামিষ খান বলেই তার বোধহয় হজম ক্ষমতা ভালো। তাঁর গ্ল্যামারাস ত্বক দেখে অবাক হয়ে যান অনুগামীরা।
জন আব্রাহাম
ফিটনেস ফ্রিক জন আব্রাহামকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছেন বলে মনে হয় না। অভিনেতা ছাড়াও তিনি কিন্তু একজন জনপ্রিয় মডেল। তিনি আমিষ খাবার একদমই মুখে তুলে দেখেন না। তিনি নিরামিষ খাবার খেতেই বেশি পছন্দ করেন। তিনি শরীর সম্পর্কে খুবই কিন্তু সচেতন একজন ব্যক্তি। নিজেকে ফিট রাখার জন্য তিনি কিন্তু কঠোর পরিশ্রম করেন। তাছাড়া তার শারীরিক গঠনে মুগ্ধ প্রায় অনুগামীরা।
অনুষ্কা শর্মা
২০১৫ সাল থেকে অনুষ্কা শর্মা নিরামিষ খাবারকেই বেছে নিয়েছেন। আমিষ খাবার তিনি একদমই খান না। অনুষ্কা শর্মার ফিটনেস কিন্তু দেখলে অবাক হয়ে যান সকল অনুগামীরাই।
আলিয়া ভাট
রণবীর ঘরণী আলিয়া ভাটকে চেনেন না এমন মানুষ আছে বলে মনে হয় না। অভিনেত্রী কিন্তু তার ফিটনেস ও সৌন্দর্য দিয়েই অনুগামীদের মুগ্ধ করে রাখেন। ২০২০ সাল থেকে নিরামিষ খাবারকেই প্রাধান্য দিয়ে আসেন তিনি। তিনি মনে করেন নিরামিষ খাবার খেলে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা যায়। সেই সঙ্গে শরীরও কিন্তু খুব সুস্থ থাকে।
শাহিদ কাপুর
বলিউডের সুন্দর অভিনেতাদের মধ্যে নাম রয়েছে শাহীদ কাপুরের। তিনি আমিষ খাবারই বেশি ভালোবাসেন। তবে সোনা যায়, বলিউড অভিনেতা ব্রাউন রাইস খেতে ভীষণ পছন্দ করেন। সেই সঙ্গে তিনি নিত্যদিনকার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল রাখেন। তার ফিটনেস দেখে সকল অনুগামীরাই কিন্তু প্রায় অবাক হয়ে যান।
কঙ্গনা রানাউত
এই বলিউড কুইন নিরামিষ খাবার খেতে ভীষণ পছন্দ করেন। আর তিনি মনে করেন যে নিরামিষ খাবার খেলে শরীর সুস্থ থাকে ও মানসিকভাবেও ভালো থাকা যায়।
আমির খান
বলিউডের সুন্দর ও হট অভিনেতাদের মধ্যে আমির খান একজন। বর্তমানে তার গ্ল্যামারাস ত্বক দেখে এখনও অনুগামীরা অবাক হয়ে যান। আপনি কি জানেন, এই বলিউড অভিনেতা নিরামিষ খাবার খেতে বেশি পছন্দ করেন।












Click it and Unblock the Notifications