রোমান্সের পাশাপাশি ভিলেনের চরিত্রে অভিনয় করে পর্দা কাপিয়েছেন এই বলি নায়কেরা

রোমান্সের পাশাপাশি ভিলেনের চরিত্রে অভিনয় করে পর্দা কাপিয়েছেন এই বলি নায়কেরা

বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা তাদের সুন্দর অভিনয়ের জন্য সকলের কাছে খুব জনপ্রিয় হয়ে আছেন। ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতাই তাদের রোমান্টিক অভিনয়ের জন্য বেশ বিখ্যাত। প্রায়শই নায়কের ভূমিকায় দেখা যায় তাদের। তবে সেই অভিনেতার কিন্তু খলনায়কের বা ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ সাফল্য অর্জন করেছেন। জেনে নিন সেই তালিকায় কারা রয়েছেন।

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। তবে অভিনেতা কিন্তু রোমান্টিক দৃশ্যে অভিনয় করবার জন্য বেশ জনপ্রিয় তবে এর পাশাপাশি তিনি কিন্তু ভিলেনের চরিত্র অভিনয় করে দর্শকদের বেশ খুশি করেছিলেন এবং যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন। অভিনেতা অনেক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাজিগর, আনজান সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন।

রণবীর সিং

রণবীর সিং

বলিউডের কিউট অভিনেতাদের মধ্যে নাম রয়েছে রানবীর সিং-এর। তার জন্য এখনও অনেক নারীরা এখনও পাগল। তিনি সুদক্ষ অভিনয় দিয়েই সকল অনুগামীদের নজর কেড়েছেন। তাছাড়া তার সুদক্ষ অভিনয় দিয়েই সকল অনুগামীদের বিশেষ নজর করেছেন তিনি। বলিউড সিনেমা পদ্মাবতে আলাউদ্দিন খলজির খলনায়কের ভূমিকায় অভিনয় করে তিনি সকল অনুগামীদের অবাক করে দিয়েছিলেন। তার এই চরিত্রটি পছন্দ করেছিলেন সকল অনুগামীরাই।

রিতেশ দেশমুখ

রিতেশ দেশমুখ

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন রিতেশদেশমুখ। অনেক সুপারহিট সিনেমায় রোমান্টিক সিনেমা অভিনয় করেছেন। যা দেখে অনেক মহিলারাই তার প্রতি বিশেষ নজর কেড়েছিলেন। তিনি কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। এক ভিলেন সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সকলকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা।

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

রোমান্টিক সিনে অভিনয়ের জন্য বেশ নাম রয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। তবে রোমান্টিক সিন ছাড়াও তিনি কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন। তার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। অভিনেতা অগ্নিপথ , কেজিএফ সহ অনেক সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বলিউডের বেশ বিখ্যাত অভিনেতা হলেন অক্ষয় কুমার। যাকে ইন্ডাস্ট্রির খিলাড়ি কুমারও বলা হয়। অনেক অভিনেত্রীদের সঙ্গে তিনি রোমান্সে মেতে উঠেছিলেন অনেক সিনেমাতেই। তবে এই অভিনেতাকে কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আর তিনি আজনাবি, খাকি সহ বেশ কিছু সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। যে সিনেমা এখনোও দেখতে পছন্দ করেন অনুগামীরা।

সাইফ আলি খান

সাইফ আলি খান

বলিউডের জনপ্রিয় বিখ্যাত অভিনেতা হলেন সাইফ আলি খান। তার অভিনয়ের বিষয়ে কথা বলার কিছু নেই। তার সুন্দর অভিনয় পছন্দ করেন সকল অনুগামীরাই। তাছাড়া তার সুদক্ষ অভিনয়ের জোরেই তিনি আজকের এতটা জনপ্রিয় হয়েছেন। তবে অভিনেতা কিন্তু কখনোই পর্দায় খলনায়কের ভূমিকায় অভিনয় করতে পিছপা হননি। তিনি অনেক সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। আদি পুরুষ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+