Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আড়ম্বরের সঙ্গে বাগদান পর্ব সারলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি এই বলি তারকারদের

আড়ম্বরের সঙ্গে বাগদান পর্ব সারলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি এই বলি তারকারদের

বলিউডে প্রায় সময়ই নতুন প্রেমের গুঞ্জন শোনা যায় আবারও কত সম্পর্ক ভাঙ্গতেও শোনা যায়। এ খবর নতুন কিছু নয় তবে জানেন তারকাদের বাগদান হয়ে গেলেও বিয়ে পর্যন্ত পৌঁছায়নি সেই সেলিব্রিটিদের। জেনে নিন সেই তারকাদের মধ্যে কারা রয়েছেন।

অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুর

অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুর

এই দুই অভিনেতা ও অভিনেত্রীকে সকলেই চেনেন। দুজনে কেরিয়ারের সফল। জনপ্রিয় তাঁদের তুঙ্গে। তাঁরা একে অপরের সঙ্গে ডেট করেছিলেন। ২০০২ সালে অক্টোবর মাসে অমিতাভ বচ্চনের জন্ম দিনের দিন তাঁদের বাগদান পর্ব হয়েছিল। যদিও এটি বিয়ে পর্যন্ত এগোয়নি। শোনা যায় করিশ্মার মা ববিতার কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছিল। বলা হয় বচ্চন পরিবারের বিয়ে হলে সুখী হতেন না করিশ্মা। এবং বিয়ের পর তাঁকে আর কাজ না করার জন্য জানানো হয়েছিল।

সাজিদ খান ও গওহর খান

সাজিদ খান ও গওহর খান

এদের মধ্যে সম্পর্ক ছিল তা অনেকেই জানেন না। ২০০৩ সালে বলিউডের পরিচালক সাজিদ খানের সঙ্গে বাগদান হয়েছিল। মডেল গওহর খানের যদিও তা পরে ভেঙ্গে যায়।

বিবেক ওবেরয় এবং গুরপ্রীত গিল

বিবেক ওবেরয় এবং গুরপ্রীত গিল

বলিউডে আসার আগে বিবেক মডেল গুরপ্রীতের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। শোনা যায় বিবেকের ব্যস্ত সময়ের জন্য তাঁদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল। তাই তাঁদের বাগদান পর্ব বাতিল হয়েছিল। টাইম অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাকারে গুরপ্রীত জানিয়েছিলেন তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে।

 করণ সিং গ্রোভার ও বরখা বিস্ত

করণ সিং গ্রোভার ও বরখা বিস্ত

টেলিভিশন অভিনেত্রী বরখা সঙ্গে করণ সিংয়ের সম্পর্ক ছিল। কিতনি মাস্ত হ্যায় জিন্দেগির সেটে তাঁদের এক সঙ্গে দেখা হয়েছিল। ২০০৪ সালে তাঁদের বাগদান হয়েছিল। ২০০৬ সালে তাঁদের সম্পর্ক ভেঙ্গে যায়।

 উপেন প্যাটেল এবং করিশ্মা তান্না

উপেন প্যাটেল এবং করিশ্মা তান্না

বিগ বস ৪ এর খ্যাত অর্জন করার উপেন এবং করিশ্মা তান্নার সঙ্গে সর্ম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁরা দুজনে ডান্স বালিয়েতে অংশ গ্রহণ করেছিলেন। সেখানে তাঁদের বাগদান পর্ব হয়েছিল। তাঁদের বিয়ে তারিখ জানার জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছিলেন অনুগামীরা। যদিও তাঁর কয়েক মাসের মধ্যে সম্পর্ক ভেঙ্গে যায়।

শিল্পা শিন্ডে ও রমিত রাজ

শিল্পা শিন্ডে ও রমিত রাজ

‘ভাবি জি ঘর পার হ্যায়' খ্যাত শিল্পা এবং টেলিভিশন অভিনেতা রমিত রাজের ২০০৯ সালে বাগদান পর্ব সেরেছিলেন। তারপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

রাখি সাওয়ান্ত এবং ইলেশ পারুজাওয়ালা

রাখি সাওয়ান্ত এবং ইলেশ পারুজাওয়ালা

কানাডার ব্যবসায়ী ইলেশ পারুজাওয়ালা একটি রিয়েলিটি শো রাখি কা স্বয়ম্ভরের তাঁর জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন রাখী। তাঁদের এই শোতে বাগদানও হয়েছিল। যদিও তা কয়েক মাসের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের ভিন্ন মানসিকতার জন্য তাঁদের সম্পর্ক ভেঙ্গে যায়।

রতন রাজপুত এবং অভিনব শর্মা

রতন রাজপুত এবং অভিনব শর্মা

টিভি অভিনেত্রী রতন রাজপুত জাতীয় টেলিভিশনে রতন কা রিস্তা নামে একটি স্বয়ম্ভরের আয়োজন করেছিলেন। সেখানে অভিনব শর্মা সঙ্গে বাগদান সেরেছিলেন। ভিন্ন মতের তাঁদের বিচ্ছেদ হয়।

 সিকান্দার খের ও প্রিয়া সিং

সিকান্দার খের ও প্রিয়া সিং

বলিউড অভিনেত্র কিরণ এবং অনুপমের খেরে ছেলে সিকান্দার। তাঁর সঙ্গে ২০১৬ সালে ১৯ জানুয়ারি প্রিয়া সিংয়ের বাগদান হয়েছিল। আশিস মাহবুবানীর সঙ্গে বাগদান হয়েছিল তাঁর আগে। কিন্তু ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। তাঁদের বিয়েও হয়েছিল। দু মাসের মধ্যে এমন দুর্ঘটনা ঘটে যায়। ২০১৬ সালে সিকান্দারকে বিয়ে করবেন বলে তিনি ঠিক করেছিলেন। কিন্তু সেই সম্পর্কে ফাটল দেখা দেয়। শোনা যায় দুজনে আলাদা জীবন ধারার জন্যই তাঁদের সম্পর্ক ভেঙ্গে গিয়েছিল।

ছবি সৌ:ফিল্মিবিট

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+