২০২২ সালে 'ওটিটি'তে ঝড় তুলতে আসছেন যেসব তাবড় বলিউড তারকারা
'ওটিটি'তে তারকারা
'ওভার দ্যা টপ', বা 'ওটিটি' হল এই মুহূর্তে বিনোদন জগতের নতুন দিশা। একের পর এক মাইলস্টোন সেট করছে 'নেটফ্লিক্স', 'ডিজনি প্লাস হটস্টার', 'অ্যামাজন প্রাইম'এর মত বিনোদুনিয়ার 'ওটিটি' প্ল্যাটফর্ম গুলি। সেই সঙ্গে কালের আবহে গা ভাসিয়ে 'ওটিটি'তে যুক্ত হচ্ছেন বিশ্বজোড়া তাবড় তারকারা। আর সেই তালিকায় বাদ নেই বলিউডও। এর আগে একাধিক মহা তারকা ওটিটি প্ল্যাটফর্মে বড় প্রোজেক্টের মাধ্যমে খাতা খুলেছেন। আর এবার বলিউডের একঝাঁক তারকা ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করতে চলেছে। তালিকায় কারা কারা সামিল আছেন, দেখে নেওয়া যাক।

মাধুরী দীক্ষিত
তালিকায় প্রথমে রয়েছেন বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত নেনে। খুব কম তারকাই আছেন যারা তাঁর মতো স্টারডমের শিখরে পৌঁছেছেন। 'ফাইন্ডিং অনামিকা' নামের একটি ওয়েব সিরিজ দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করবেন মাধুরী। নেটফ্লিক্সের গ্লোবাল ফ্যান ইভেন্ট 'টুডাম'-এ শোটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। করণ জোহরের ব্যানারে তৈরি এই সিরিজ মূলত 'থ্রিলার' বেসড সিরিজ।

অজয় দেবগন
সুপারস্টার অজয় দেবগন সবেমাত্র ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া ফিল্ম দিয়ে 'ওটিটি'তে পা রখেছেন, কিন্তু সঠিক ভাবে ধরতে গেলে ২০২২ সালে তিনি প্রকৃত অর্থে ওটিটি'তে আত্মপ্রকাশ করতে চলেছেন। অজয় দেবগন শীঘ্রই ডিজনি প্লাস হটস্টারে 'রুদ্র-দ্য এজ অফ ডার্কনেস'-এর মুক্তির মাধ্যমে ওটিটি ডেবিউ করবেন।

শাহিদ কাপুর
নিজের একের পর কাজের মাধ্যমে শাহিদ কাপুর প্রমান করে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। আর এবার শহিদ ২০২২ সালে ওটিটি স্পেসে আত্মপ্রকাশ করতে প্রস্তুতি নিচ্ছেন। ফ্যামিলি ম্যান, রাজ এবং ডিকে পরিচালকের একটি আপকামিং প্রোজেক্টে শহিদ কাপুর কাজ করতে চলেছেন। অবশ্য এর নাম এখনও ঠিক হয়নি।

আদিত্য রায় কাপুর
অভিনেতা আদিত্য রায় কাপুরকে পরবর্তীতে গোল্ডেন গ্লোব বিজয়ী শো, দ্য নাইট ম্যানেজার-এর হিন্দি রিমেকে দেখা যাবে। এর মাধ্যমেই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে চলেছেন আদিত্য রায় কাপুর।

জুহি চাওলা
জুহি চাওলা গত বছর আন্তর্জাতিক নারী দিবসে নিজের নতুন শোএর কথা ঘোষণা করেছেন।
এই শোতে শুধুমাত্র মহিলারা অংশগ্রহণ করবেন। আর এই নয়া শোয়ের মাধ্যমেই ওটিটি'তে আত্মপ্রকাশ করতে চলেছেন এককালে বলিউডের স্মাইলিং ক্যুইন জুহি চাওলা।

সোহা আলি খান
সোহা আলি খান বড় পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কিন্তু এখন তিনি শীঘ্রই ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন। সোহার দুটি ওটিটি প্রোজেক্ট শিগগিরই মুক্তি পেতে চলেছে। একটি হল 'হুশ হুশ' এবং অন্যটি হল 'কৌন বনেগি শিখরবতী।' সোহা ছাড়াও, লারা দত্ত, নাসিরুদ্দিন শাহ, কৃতিকা কামরাও রয়েছেন রি সিরিজে।












Click it and Unblock the Notifications