রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে সংবাদের শিরোনামে এসেছেন বলিউডের এই সেলেবরা

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে সংবাদের শিরোনামে এসেছেন বলিউডের এই সেলেবরা

বলিউড তারকাদের জীবন সম্পর্কে জানার জন্য সকল অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাছাড়া কোথাও গিয়ে সিনেমা ও রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে। বলিউড থেকে টলিউডের এমন অনেক তারকারাই আছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের অভিনয় যেমনি সুন্দর তেমনি তাঁরা রাজনীতিতে এসেও সকলের মন জয় করেছেন। আবার এমন অনেক তারকা আছেন তাঁদের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। আবার অনেক রাজনীতিবিদের সন্তানরাও আজ অভিনয় জগতে এসে বড় সেলিব্রিটি হয়েছেন, জেনে নিন তাঁরা কারা।

রিতেশ দেশমুখ

রিতেশ দেশমুখ

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে রিতেশ দেশমুখ একজন। তাঁর সুন্দর অভিনয় সকলেই পছন্দ করেন। হাউস্ফুল সিনেমায় তিনি কমেডির চরিত্রে অভিনয় করেছেন, এক ভিলেন সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ। তাঁর অভিনয় খুব পছন্দ করেছেন সকলে। রিতেশ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র। বর্তমানে অনেক সময়ই তাঁকে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির হয়ে প্রচার করতে দেখা যায়। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে দেখা যায় অভিনেতার ভাইদেরও।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

বলিউডের সুন্দরী ও নামকরা অভিনেত্রীর মধ্যে সোনাক্ষী একজন। তিনি বিখ্যাত অভিনেতা শত্রুগন সিনহার কন্যা। অভিনেতা আই এন সি থেকে রাজনীতিবিদ হয়েছেন। অভিনেত্রীর মা সমাজবাদী পার্টির একজন সক্রিয় রাজনীতিবিদ। অভিনেত্রী দাবাং সিনেমা দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। সেই সিনেমায় সোনাক্ষী বিপরীতে অভিনয় করেছিলেন সলমন খান। তারপর থেকেই তিনি সিনেমার জগতে খুব জনপ্রিয় হয়েছেন।

 আয়ুষ শর্মা

আয়ুষ শর্মা

আয়ুষ শর্মা সলমন খানের ছোট বোন অর্পিতা। অর্পিতার স্বামী আয়ুষ। বলিউড সিনেমা লাভযাত্রী দিয়েই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। অভিনেতা ছাড়াও তিনি জনপ্রিয় হয়েছিলেন রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে। তার দাদা সুখ রাম শর্মা হিমাচল প্রদেশের একজন বিখ্যাত আইএমসি নেতা এবং তার বাবা অনিল শর্মা হিমাচল প্রদেশের একজন প্রার্থী। তার পুরো পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। তাই অভিনেতাও বেশ জনপ্রিয় হয়েছেন।

নেহা শর্মা

নেহা শর্মা

বলিউড অভিনেতার নেত্রীদের মধ্যে নেহা শর্মা একজন। তবে তিনি যে বলিউড সিনেমায় অভিনয় করেছেন তাই নয় টলিউড অনেকে কাজ করেছেন তিনি। তিনি হিপ হপ, কত্থক, সালসা নৃত্যে পারদর্শী। তিনি অজিত শর্মার মেয়ে। অজিত শর্মা হলেন ভাগলপুরের একজন বিধায়ক এবং আইএনসি পার্টির প্রতিনিধি।

 চিরাগ পাসওয়ান

চিরাগ পাসওয়ান

চিরাগ পাসওয়ান কঙ্কনা রানাওয়াতের সঙ্গে প্রথম সিনেমা করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি। তার পিতা এলপিজে রাজনৈতিক দলের একজন সক্রিয় নেতা।

প্রতীক ব্ববর

প্রতীক ব্ববর

প্রতীক বব্বর হিন্দি সিনেমায় কাজ করার জন্য বেশ পরিচিত। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জানে তু ইয়া জানে না যে সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তাছাড়াও তিনি তামিল সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি রাজবাব্বরের ছেলে। একজন অভিনেতা হয়েও রাজনীতিবিদ তিনি। উত্তরপ্রদেশের আইএনসি তে পার্টিতে তিনি একজন সক্রিয় কর্মচারী।

 অরুণোদয় সিং

অরুণোদয় সিং


হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি অরুণোদয় সিং একজন। অভিনয় ছাড়াও ব্যবসাও করেন তিনি। তাছাড়া ওয়েব সিরিজে আফারান অভিনয়ের জন্য তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয় করে তিনি অনুগামীদের বিশেষ নজর আকর্ষণ করেছেন। মধ্যপ্রদেশের এক পার্টির সঙ্গে যুক্ত তার পরিবার। সুপরিচিত ব্যক্তিত্ব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

বলিউডের বিখ্যাত অভিনেতা হলেন সঞ্জয় দত্ত। যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি প্রায় সময়ই লাইফলাইটে থাকেন। তার বাবা সুনীল দত্ত এবং মা নার্গিস। তিনি তার বোন প্রিয় দত্তের জন্য রাজনৈতিক পটভূমিতে যুক্ত। তিনি আইএনসি পার্টির প্রতিনিধি। তাঁর বোনের কারণে তাই তাকে মাঝেমধ্যে প্রচারেও দেখা যায়।

অক্ষয় খান্না

অক্ষয় খান্না

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। তিনি খুব প্রতিভাবান। বলিউড অভিনেতা হিমালয় পুত্র সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। যদিও অক্ষয় খান্নার সিনেমাটি বক্স অফিসে খুব হিট হয়েছিল। বিনোদ খান্নার ছেলে তিনি, প্রাক্তন বিজেপি সংসদ ও সদস্য ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+