উৎসবের আবহে সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে বলিউডের এই সিনেমাগুলি
সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে বলিউডের এই সিনেমাগুলি
করোনা আবহের জন্য অনেক বলিউড সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অবশ্য বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েও গিয়েছে। আর কিছু সিনেমা রয়েছে যার অপেক্ষায় দিন গুনছে দর্শকরা। ইতিমধ্যে সিনেমা হলগুলিও খুলে গিয়েছে তাই দর্শকরাও প্রেক্ষাগৃহে বসে নিজেদের প্রিয় অভিনেতাদের সিনেমা উপভোগ করতে পারছেন। এবার আমরা জেনে নেব এ বছরের সেপ্টেম্বরে কোন কোন সিনেমা মুক্তি পেতে চলেছে।

শর্মাজি নমকিন (৪ সেপ্টেম্বর)
প্রয়াত ঋষি কাপুরের শেষ ছবি শর্মাজি নমকিন গত ৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এই সিনেমায় ঋষি কাপুর ছাড়াও জুহি চাওলা ও পরেশ রাওয়ালের মতো অভিনেতাদের দেখা যাবে। এই ছবির নির্মাতারা চেয়েছিলেন যে ঋষি কাপুরের জন্মদিনের দিনই এই ছবিটি মুক্তি পাক। ভক্তরা শেষবারের মতো ঋষি কাপুরকে বড় পর্দায় দেখে তাঁদের আবেগ ধরে রাখতে পারেননি।

লাইগার (৯ সেপ্টেম্বর)
রোম্যান্টিক-স্পোর্টস সিনেমা লাইগার আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবির পরিচালনায় রয়েছেন পুরী জগন্নাথ এবং এই ছবিতে দেখা যাবে বিজয় দেবরক, অন্যনা পাণ্ডে, রণিত রয় ও রামকৃষ্ণের মতো অভিনেতাদের। এই ছবি হিন্দি ও তেলেগু ভাষা ছাড়াও মুক্তি পাচ্ছে তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে।

ঝুণ্ড (৯ সেপ্টেম্বর)
ঝুণ্ড একটি স্পোর্টস-ভিত্তিক ছবি এবং এই ছবিটি স্লাম সসার স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় বর্ষের জীবনী নিয়ে তৈরি হয়েছে। বিজয় বর্ষের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এই ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলে। এই ছবির প্রথমে ২০২০ সালের ৮ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও মহামারি পরিস্থিতিতে দু'বার ছবির মুক্তির তারিখ পিছোতে হয়। তবে এখন ৯ সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পাবে।

ভূত পুলিশ (১৭ সেপ্টেম্বর)
আসন্ন ভূতুড়ে সিনেমা হল ভূত পুলিশ, যেখানে অভিনয় করেছেন সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতম ও জাভেদ জাফরি। এই ছবির পরিচালক হলেন পবন কৃপলানি। এই ছবিটি ১৭ সেপ্টেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

দ্য ব্যাটেল অফ ভীমা কোরেগাঁও (১৭ সেপ্টেম্বর)
১৭ সেপ্টেম্বর আরও একটি সিনেমা মুক্তি পাবে যার নাম দ্য ব্যাটেল অফ ভীমা কোরেগাঁও। এই ছবির পরিচালক রমেশ থেতে। এই সিনেমায় দেখা যাবে অর্জুন রামপাল ও দিগাঙ্গনা সূর্যবংশী।

অনেক (১৭ সেপ্টেম্বর)
অ্যাকশন থ্রিলার সিনেমা অনেক। এই ছবির পরিচালক অনুপম সিনহা। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। এই ছবির শুটিং শুরু হয়েছিল এ বছরের জানুয়ারি মাসে। ছবিটি ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

তড়প (২৪ সেপ্টেম্বর)
রোম্যান্টিক অ্যাকশন সিএনমা তড়প, যার পরিচালক মিলন লুথরিয়া। এই ছবিতে অভিনয় করছেন তারা সুতারিয়া, সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। এই সিনেমাটি ২৪ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications