খারাপ রিভিউ থাকার পরেও বলিউডের এই ছবিগুলি বক্স অফিসে সাফল্য পেয়েছে
বলিউডে এমন অনেক সিনেমা যেগুলি খারাপ রিভিউ থাকার পরও অনেক অর্থ উপার্জন করেছে। সেই সিনেমাগুলির তালিয়াকায় রয়েছে এই পাঁচটি সিনেমা। যারা ১০০ কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছিলেন। জেনে নিন তারা কারা।

ব্রহ্মাস্ত্র
এই সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির পর থেকে অনেক রেকর্ড গড়েছে। চলতি মাসের ৯ তারিখ মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' সিনেমাটি। ছবিটি বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করেছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনে ৩১ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ৩৫.৫০ কোটি টাকা আয় করেছে। মুক্তির ২ দিনের মধ্যে ১৬০ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে।

প্রেম রতন ধন পায়ো
বলিউড সিনেমা প্রেম রতন ধন পায়ো রিলিজ হওয়ার পর ততটা ভালো রিভিউ আসেনি। তারপরেও সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল। ২০৭ কোটি টাকা অর্থ উপার্জন করেছিল সিনেমাটি। সুরজ বরজাতিয়ার এই প্রেম রতন ধন পায়ো ছবিটি পরিচালনা করেছিলেন। এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর। এছাড়াও দেখা যাবে অনুপম খের, নীল নিতিন মুকেশ, স্বরা ভাষ্করকে।

হাউসফুল ৩
অক্ষয় কুমার সহ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমায় অভিনয় করেছিলেন। এই সিনেমাটি মুক্তির পর অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তারপরেও ছবিটি ১০৭ কোটই টাকা আয় করেছিল।ছবিটি পরিচালনা করেছেন সাজিদ খান। চলচ্চিত্রটি ২০১৬ সালের ৩ জুন মুক্তি পায়। যদিও সিনেমাটি অনেক অনুগামীদের পছন্দের তালিকায় রয়েছে। এখানে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ,অভিষেক বচ্চন সহ অন্যান্যরা। বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল ছবিটি।

সন অফ সর্দার
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সন অফ সর্দার সিনেমাটি। সিনেমাটি মুক্তির পাওয়ার পর সপ্তাহের শেষে ছবিটি ১০৫ কোটি টাকা আয় করতে সক্ষম ছিল। সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ ও সোনাক্ষী সিনহা। অনুগামীদের তিরস্কার সত্ত্বেও সিনেমাটি কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল।

জুদওয়া ২
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জুদওয়া ২। সিনেমায় অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তাপসী পান্নু-সহ অন্যান্যরা। স্মালোচকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই বলিউড সিনেমাটিকে। তারপরেও বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল ছবিটি। সেই সময় ১৩৮ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছিল ছবিটি।












Click it and Unblock the Notifications