Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের কোন কোন সফল অভিনেত্রীরা অকালে চলে গিয়েছেন, যাদের আজও ভোলা যায় না

বলিউডের কোন কোন সফল অভিনেত্রীরা অকালে চলে গিয়েছেন, যাদের আজও ভোলা যায় না

একসময় এই সকল বলিউড অভিনেত্রীরা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়িয়েছেন। অনেক অনুগামীরাই কিন্তু মনে করতেন। কিন্তু অকালে সকলে কাঁদিয়ে চলে গেছেন এই অভিনেত্রীরা। এর জন্য অপূর্ণ ক্ষতি হয়েছে বলিউডে। যারা অল্প বয়সে মারা গিয়ে ছবির জগতে ক্ষতি হয়েছে। জেনে নিন তাঁরা কারা।

মীনা কুমারী

মীনা কুমারী

বলিউড অভিনেত্রীর মীনা কুমারীর জন্ম ১৯৩৩ সালে। অভিনয় জগতে তিনি বেশ ছাপ রেখেছেন। অভিনেত্রী ছাড়াও গায়িকা, লেখিকা ও কস্টিউম ডিজাইনারও ছিলেন। তাঁর স্বামী কামাল আমরোহির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর খুব ভেঙ্গে পড়েছিলেন। ১৯৭২ সালে ছবি 'পাকিজাহ' সিনেমায় রিলিজ হওয়ার পর ৩১ মার্চ সিরোসিস অব লিভারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মাত্র ৩৮ বছর মারা যান। অভিনেত্রী প্রচুর পরিমাণে মদ খেতেন। শোনা যায়, মারা যাওয়ার আগে তিনি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। শরীর খারাপ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিল দেওয়ার সামর্থ্য ছিল না।

জিয়া খান

জিয়া খান

বলি ডিভা জিয়া খান ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী ছাড়াও তিনি গায়িকা ছিলেন। ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনটি ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ২০১৩ সালে জুন মাসের ৩ তারিখ অভিনেত্রীর মুম্বাইয়ের ফ্ল্যাটের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেহ পাওয়া যায়। তবে, শোনা যায়, আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁর সঙ্গেই তিনি একসঙ্গে থাকতেন। অভিনেত্রীর মৃত্যুতে সুরজকে পুলিশি জেরা করা হয়েছিল।

 স্মিতা পাতিল

স্মিতা পাতিল

১৯৫৫ সালে অভিনেত্রী স্মিতা পাতিল জন্মগ্রহণ করেন। তিনি যে শুধু সিনেমায় অভিনয় করেছেন তা নয়। তিনি ধারবাহিক, থিয়েটারে অভিনয় করেছেন। সে যুগের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি এতটাই সুদক্ষ অভিনেত্রী ছিলেন যে চলচ্চিত্র পুরস্কার ও একটি ফিল্মফেয়ার পুরস্কারও তিনি পেয়েছিলেন। শুধু তাই নয় তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। রাজবব্বরের সঙ্গে চারহাত এক হয়েছিল অভিনেত্রীর। তবে, সন্তান হওয়ার সময় তিনি মারা যান। তাঁর পুত্রের নাম প্রতীক বব্বর। অভিনেত্রীর মৃত্যুর ঠিক কুঁড়ি বছর পর পরিচালক মৃণাল সেন অভিযোগ তুলে জানিয়েছিলেন, সঠিক চিকিৎসা না হওয়ার কারণে স্মিতা পাতিলের মৃত্যু হয়।

 পারভীন ববি

পারভীন ববি

১৯৪৯ সালে বলিউড অভিনেত্রী পারভীন ববির জন্ম হয়। 'প্যারানয়েড সিজোফ্রেনিয়া' নামের একটি রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই রোগটির অর্থ হ্যালুজিনেশন করা। তিনি সন্দেহের বশে মনে করতেন তাঁকে কেউ খুন করতে পারে। তিনি বিগবির বিরুদ্ধেও এমন অভিযোগ তুলে ছিলেন। ২০০৫ সালের ২২ জানুয়ারি তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর দেহ পাওয়া যায়।

 দিব্যা ভারতী

দিব্যা ভারতী

নামকরা সুন্দরী অভিনেত্রীর মধ্যে দিব্যা ভারতী একজন। ১৯৭৪ সালে জন্ম হয় তাঁর। ১৯৯০ সালে অভিনেত্রী সিনেমা জগতে পা রাখেন। সেই সময় তাঁর ভক্তের সংখ্যা ছিল প্রচুর। মাত্র ১৯ বছর বয়সে তিনি মারা যান। মুম্বাইয়ের ভারসোভায় তুলসি ভবনের ফ্ল্যাটের পাঁচ তলার বারান্দা থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, মাথার পিছনে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি সেই কারণেই প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তাঁর। আর সেই কাড়নেই তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি বারান্দা পড়ে গিয়েছিলেন আজও তাঁর কারণ জানা যায়নি।

শ্রী দেবী

শ্রী দেবী

১৯৬৩ সালে বলি ডিভা শ্রী দেবীর জন্ম হয়। অনেক ছোট থেকেই তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। ১৯৮০-৯০ দশকে সবথেকে বেশি অর্থ নেওয়া তারকাদের মধ্যে একজন ছিলেন। তিনি সিনেমা জগতে অনেক নাম করে ছিলেন। ১৯৬৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি কন্যা সন্তানও রয়েছে। তাঁরা হলেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। তিনি ২০১৮ সালে পরলোক গমন করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+