আপনি কি জানেন,বলিউডে এই সেলিব্রিটিরা সম্পর্কে ঘনিষ্ঠ আত্মীয়?

ফিল্ম ইন্ডাস্ট্রি একটি বড় পরিবারের মতো যেখানে প্রায় সবাই একে অপরের সাথে সম্পর্কিত। কাপুর হোক, চোপড়া হোক, জোহর হোক বা ভাট হোক, ফিল্মি গোষ্ঠী পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে আছে।

বলিউড বরাবর স্বজনপ্রীতির বিতর্ক জড়িয়ে। তবে এই স্বজনপ্রীতি এমনি এমনি হয়নি। এখানে যারা আছেন, তাদের বেশির ভাগের পূর্বপুরুষ বলিউডের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তবে বি-টাউনে এমন কয়েকজন তারকার মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে, যা হয়তো অনেকেই জানেন না। তাদের মধ্যে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে পড়ে। কেউ কেউ আবার লতায়-পাতায় আত্মীয়।

ফারাহ খান ও ফারহান আখতার

ফারাহ খান ও ফারহান আখতার

বলিউডের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও গায়ক ফারহান আখতার। তার বোন জোয়া আখতার চলচ্চিত্র পরিচালক। কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খান ও সাজিদ খান যে তাদের কাজিন, তা অনেকেরই হয়তো অজানা। ফারহান আর জোয়ার মা অভিনেত্রী হানি ইরানি হলেন ফারাহ ও সাজিদের মায়ের আপন বোন।

প্রেম চোপড়া ও শরমান জোশি

প্রেম চোপড়া ও শরমান জোশি

বলিউডের ছবির আলোচিত খলনায়ক প্রেম চোপড়ার মেয়ের জামাই 'থ্রি-ইডিয়টস' ছবির তারকা শরমান জোশি।

আমির খান ও আলি জাফর

আমির খান ও আলি জাফর

আমির খান ভারতের নায়ক আর আলি জাফর পাকিস্তানের। তবে তারা দুজন কিন্তু আত্মীয়। আলি সম্পর্কে আমিরের ভগ্নিপতি। পাকিস্তানি এই গায়ক ও অভিনেতার স্ত্রী আমিরের দূর সম্পর্কের তুতো বোন।

লতা মঙ্গেশকর ও শ্রদ্ধা কাপুর

লতা মঙ্গেশকর ও শ্রদ্ধা কাপুর

বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুর অভিনেতা খলনায়ক শক্তি কাপুরের মেয়ে,এটা সবাই জানেন। কিন্তু শ্রদ্ধা কাপুর সংগীতশিল্পী আশা ভোসলে ও লতা মঙ্গেশকরের নাতনি, সে কথা কয়জন জানতেন? শ্রদ্ধার মা শিবাঙ্গি কোলহাপুরি আশা ও লতার ভাগনি। গান গাওয়ার গুণ তাহলে শ্রদ্ধা তাদের কাছ থেকেই পেয়েছেন।

ইমরান হাশমি ও আলিয়া ভাট

ইমরান হাশমি ও আলিয়া ভাট

আলিয়া ভাট ও পূজা ভাট সৎবোন। তাদের বাবা মহেশ ভাট। এদিকে ইমরান হাশমির মা মহেশ ভাটের কাজিন। সেই সূত্রে ইমরান আর আলিয়াও তুতো ভাই বোন।

 সোনম কাপুর ও রণবীর সিং

সোনম কাপুর ও রণবীর সিং

রণবীর সিংয়ের ঠাকুরদা ও সোনম কাপুরের দিদা ছিলেন ভাইবোন। সুতরাং সোনম আর রণবীর সম্পর্কে কাজিন। আর অনিল কাপুর রণবীরের দূর সম্পর্কের ফুপা।

শাবানা আজমি ও টাবু

শাবানা আজমি ও টাবু

অভিনেত্রী টাবুর পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। তার বড় বোন ফারাহও এককালে বলিউডে অভিনয় করতেন। কিন্তু শাবানা আজমী যে টাবুর ফুপু, সে কথা নিশ্চয় অনেকেই জানতেন না। টাবুর বাবা জামিল হাশমি শাবানার কাজিন।

 অমৃতা রাও ও গুরুদত্ত

অমৃতা রাও ও গুরুদত্ত

অমৃতা রাও প্রকাশ করেছেন যে কিংবদন্তি গুরু দত্ত এবং তার ঠাকুরদার ভাই ছিলেন।

অক্ষয় ওবেরয় ও বিবেক ওবেরয়

অক্ষয় ওবেরয় ও বিবেক ওবেরয়

বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনেতা অক্ষয় ওবেরয়কে দেখেছেন দর্শকরা। তিনি অভিনেতা বিবেক ওবেরয়ের তুতো ভাই বা কাজিন। বিবেকের বাবা সুরেশ ওবেরয় যিনি সম্পর্কে অক্ষয়ের কাকা।

কাজল, রানি, তানিশা, অয়ন

কাজল, রানি, তানিশা, অয়ন

কাজল,তানিশার বাবা শমু মুখার্জি, অয়ন মুখার্জির বাবা দেব মুখার্জি এবং রানি মুখার্জির বাবা রাম মুখার্জি সকলে সম্পর্কে ভাই। তাই তাদের সন্তানরাও আত্মীয়ের সম্পর্কের মধ্যে পড়ে।

 সিমি আগরওয়াল ও পামেলা চোপড়া

সিমি আগরওয়াল ও পামেলা চোপড়া

সিমি আগরওয়াল যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। তারা দুজন মাসতুতো বোন।

 কামাল হাসান ও মনি রত্নম

কামাল হাসান ও মনি রত্নম

ভার্সেটাইল অভিনেতা কামাল হাসান চলচ্চিত্র নির্মাতা মনি রতনামের স্ত্রী সুহাসিনী রতন্মের ভাইপো।

সোনাক্ষী সিনহা ও পুজা রূপারেল

সোনাক্ষী সিনহা ও পুজা রূপারেল


শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা ও পুজা রূপারেলের মধ্যে ঘনিষ্ঠ আত্মীয়ের সম্পর্ক রয়েছে।

 অভিষেক কাপুর ও তুষার কাপুর

অভিষেক কাপুর ও তুষার কাপুর

জানা গেছে, অভিষেক কাপুর ও তুষার কাপুর দুজন তুতো ভাই। অভিষেকের মা এবং তুষার কাপুরের বাবা তুতো ভাই বোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+