স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়, বলিউডে এমন তারকাদের জুটি দেখে নিন এক নজরে
স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়, বলিউডে এমন তারকাদের জুটি দেখে নিন এক নজরে
অপেক্ষার অবসান হল। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে আর কোনও গোপনীয়তা রইল না। আর মাত্র দু’দিন, তারপরই চারহাত এক হতে চলেছে ক্যাটরিনা ও ভিকির। বলিউডের এই হট কাপলের বিয়ে নিয়ে গোটা বি–টাউনের উত্তেজনা তুঙ্গে। ভিক কৌশল ও ক্যাটরিইনার মধ্যে বয়সের পার্থক্য পাঁচ বছরের। ক্যাটরিনা পাঁচ বছরের বড় ভিকির চেয়ে। কিন্তু এটাই প্রথমবার নয় এর আগেও বহু বলিউড তারকা বয়সের এই স্টিরিওটাইপকে ভেঙে নিজেদের দাম্পত্য জীবন উপভোগ করছেন। সেরকমই ১০ জন বলিউড দম্পতির কথা আজ জানব যাঁরা বয়সের এই প্রতিবন্ধকতাকে ভেঙে বিয়ে করেছেন।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
৩৮ বছরের ক্যাটরিনা কাইফ বিয়ে করতে চলেছেন ৩৩ বছরের ভিকি কৌশলকে। এই জুটির পাঁচ বছরের বয়সের ফারাক কোনওভাবেই তাঁদের বিয়েতে বাঁধা হয়ে দাঁড়াবে না। ভিকি-ক্যাটরিনা ৯ ডিসেম্বর রাজস্থানে রাজকীয় বিয়ে করছেন। সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে এই বিয়ে হবে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন হলিউডের পপ তারকা নিক জোনাসকে। নিক প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট। এই বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা-নিককে বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। ২০২১ সালের ১ ডিসেম্বর প্রিয়াঙ্কা ও নিক তাঁদের তিন বছরের বিবাহ বার্ষিকী পালন করেন। প্রিয়াঙ্কা ও নিক বয়সের এই পার্থক্যকে কখনও তাঁদের মধ্যে আসতে দেয়নি এবং সবসময় নেতিবাচকতা নিয়ে চলেছেন।

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন
৩৪ বছর বয়সে ঐশ্বর্য রাই বিয়ে করেন ৩১ বছরের অভিষেক বচ্চনকে ২০০৭ সালে। ১৩ বছরের সুখী দাম্পত্য জীবন তাঁদের এবং তাঁদের একটি মিষ্টি মেয়েও রয়েছে যার নাম আরাধ্যা বচ্চন।

সোহা আলি খান ও কুণাল খেমু
২০০৯ সালে ঢুঁন্ডতে রহ জায়োগে সিনেমার সেটে সোহা আলি খান ও কুণাল খেমু একে-অপরের প্রেমে পড়েন। ৩৭ বছরের সোহা বিয়ে করেন ৩২ বছরের কুণালকে। এই দম্পতি বিয়ের আগে বহু বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি
নেহা ধুপিয়া তাঁর স্বামী অঙ্গদ বেদীর চেয়ে ২ বছরের বড়। নেহা ধুপিয়াকে এর জন্য ট্রোলের মুখেও পড়তে হয়। কিন্তু এর সবকিছুকে পরোয়া না করে নেহা ও অঙ্গদ বিয়ে করে দিব্যি আছেন এবং তাঁদের দুই সন্তানও রয়েছে।

নম্রতা শিরোদকার ও মহেশ বাবু
নম্রতা তাঁর স্বামী মহেশ বাবুর চেয়ে তিন বছরের বড়। কিন্তু তাঁরা খুবই মিষ্টি একটি দম্পতি এবং ভক্তরা তাঁদের এই জুটিকে খুব পছন্দ করেন।

অমৃতা সিং ও সইফ আলি খান
যদিও অমৃতা সিং ও সইফ আলি খান একে অপরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নিজেদের সুখী জীবন কাটাচ্ছেন, কিন্তু ১৩ বছরের বড় অমৃতাকে যখন সইফ আলি বিয়ে করেছিলেন তা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যদিও তাঁদের বিয়েতে সমস্যা দেখা দেওয়ার পরে তাঁরা ডিভোর্স করার পরিকল্পনা করেন।

বিপাশা বাসু ও করণ সিং গ্রোভার
বিপাশা বাসু তিন বছরের বড় করণ গ্রোভারের চেয়ে। ২০১৬ সালে এই কাপল বিয়ে করেন এবং এখনও পর্যন্ত তাঁরা তাঁদের বিয়ে নিয়ে যথেষ্ট খুশি। সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে যে তাঁরা তাঁদের বিয়ে নিয়ে কতটা খুশি রয়েছে।

নার্গিস ও সুনীল দত্ত
এটি চিরন্তন প্রেমের গল্প বলতে পারেন। নার্গিস যখন বিয়ে করেছিলেন তখন সুনীল দত্তের চেয়ে এক বছরের বড় ছিলেন। মজার বিষয় হল, নার্গিস ব্লকবাস্টার ফিল্ম মাদার ইন্ডিয়াতে সুনীলের অন-স্ক্রিন মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। নার্গিস এবং সুনীল দত্তের প্রেমের গল্পও আইকনিক, যা দিয়ে সিনেমা তৈরি হয়।

ফারহান আখতার ও অধুনা ভাবানি
২০০০ সালে ২৬ বছরের ফারহান বিয়ে করেন ৩৩ বছরের অধুনাকে। যদিও তাঁদের বিয়ে খুব বেশিদিন চলেনি এবং তাঁরা একে-অপরের থেকে আলাদা হয়ে যান।












Click it and Unblock the Notifications