নিজেদের আরও গ্ল্যামারস দেখাতে ব্রেস্ট সার্জারি করিয়েছিলেন এই বলিউড অভিনেত্রীরা

বলিউডে ডিভারা নিজেদের সৌন্দর্য নিয়ে কখনও কোনও আপোস করেননি। বরং সবসময়ই নিজেদের আরও সুন্দর করে তুলতে সচেষ্ট হয়েছেন। তবে তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় মেডিক্যাল সায়েন্স ও কসমেটিক সার্জারিকে, যার মাধ্যমে বলিউডের অভিনেত্রীরা নিজেদের মনের মতো সৌন্দর্য পেতে পারেন। বর্তমানে বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রায় সকলেই তাঁদের জীবনে কোনও না কোনও সময় এই কসমেটিক সার্জারি করিয়েছেন। তবে এর মধ্যে বহু দশক ধরে জনপ্রিয় হল স্তন সার্জারি। যা প্রথমে হলিউড ডিভাদের মধ্যে এই ট্রেন্ড দেখা গেলও এখন বলিউড ডিভারাও এই সার্জারি করছেন। নারী সৌন্দর্য্যের একটি অন্যতম অঙ্গ হল বক্ষদ্বয় ৷ তাই বলিউডের অনেক নায়িকাই অস্ত্রোপচারের সাহায্য স্তনের আকার বড় করেছেন।

বিপাশা বসু

বিপাশা বসু

বং সুন্দরী বলে খ্যাত বিপাশা বসু একসময় বলিউডে রাজ করতেন, যখন তাঁর প্রথম ছবি '‌রাজ'-এ তিনি মুখ্য অভিনেত্রী হিসাবে কাজ করেন। তাঁর অলিভ রঙের ত্বক ও আলাদা ধরনের গলার আওয়াজে দর্শকরা মুগ্ধ ছিলেন। তবে বিপাশাও তাঁর সৌন্দর্যে আরও চমক আনার জন্য ‌স্তন বৃদ্ধি করার সার্জারি করেন।

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

আর এক বং সুন্দরী তথা প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের কোনও দিনই কোনও সার্জারি বা মুখের বদল আনতে হয়েছে সুন্দর দেখাতে গিয়ে। কিন্তু তিনি তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মাত্র ২০ বছর বয়সে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করান।

শিল্পা শেট্টি কুন্দ্রা

শিল্পা শেট্টি কুন্দ্রা

ফিটনেস ও যথাযথ ফ্রেমে থাকার অর্থ শিল্পা শেট্টি কুন্দ্রার কাছে অনেকটাই অর্থ বহন করে। অভিনয়ের চেয়েও শিল্পা তাঁর তন্বী চেহারা ও শরীর চর্চার জন্য জনপ্রিয়। বলিউডের এই ডিভা সবসময়ই যোগাকে নিজের ফিটনেস রুটিনে অগ্রাধিকার দিয়েছেন। শিল্পাও তাঁর ব্রেস্ট সার্জারি করিয়েছেন তা অভিনেত্রীর আগের এবং এখনকার ছবি দেখলেই বোঝা যাবে।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

বলিউডের বিতর্কিত অভিনেত্রী তথা কুইন গার্ল কঙ্গনা রানাওয়াত নিজেকে আরও সুন্দরী করে তুলতে তিনিও ব্রেস্ট সার্জারি করিয়েছিলেন।

আয়েশা টাকিয়া

আয়েশা টাকিয়া

সে সময়ের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন আয়েশা ৷ নিজে কখনও স্বীকার না করলেও অস্ত্রোপচারের আগের আর পরের আয়েশাকে দেখে সহজেই বোঝা যায় তাঁর লুকসের আমূল পরিবর্তন ৷

রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত

বিতর্কিত কুইন নামে পরিচিত রাখী সাওয়ান্ত জনপ্রিয়তার শিখরে থাকার জন্য অনেক কিছুই করে ফেলেছেন এর মধ্যে। খুব অল্প বয়সে বুকে সিলিকন সার্জারি করিয়েছিলেন রাখি। কিন্তু পরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য তিনি তা সরিয়ে দেন।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

মার্ডার ছবির পরই বলিউডের সেনসুয়াল অভিনেত্রী হয়ে ওঠেন মল্লিকা শেরাওয়াত। যদিও অনেকেই হয়ত জানেন না যে তিনি নিজেকে সুন্দর দেখাতে সার্জারি করিয়েছেন। নাক, ঠোঁটের সঙ্গে সঙ্গে বুকেরও অস্ত্রোপচার করিয়েছিলেন মল্লিকা ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+