ডিভোর্সের পর আরও ভালো আছেন বলিউডের এই অভিনেত্রীরা
বলিউড অভিনেত্রীদের ডিভোর্স
বলিউড তারকারা জাঁক–জমকের সঙ্গে বিয়ে করার পরও কিছু বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদের পর্যায় চলে আসেন। তাঁদের এই বিচ্ছেদ বেদনাদায়ক হয় না, এটা ঠিক কথাই, বরং বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে তাঁদের সম্পর্ক আরও ভালো হয়ে যায়। সেরকমই বলিউডের বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাঁরা বিবাহ বিচ্ছেদের পর আরও ভালো আছেন।

জেনিফার উইংগেট
বেশ কিছু বছর ডেটিং করার পর ২০১২ সালের ৯ এপ্রিল বিয়ে করেন জেনিফার ও করণ। কিন্তু দুঃখের বিষয় হল বিয়ের কিছু মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। করণ ডেট করতে শুরু করে দেন বিপাশা বাসুর সঙ্গে এবং তাঁরা ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন। তবে জেনিফার তাঁর একার জীবনে বেশ ভালোই আছেন এবং তিনি দ্বিতীয় বিয়ে করতে আর প্রস্তুত নন।

সুজেন খান
হৃত্ত্বিক ও সুজেন ১৪ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন। ২০১৪ সালে ১ নভেম্বর বান্দ্রার ফ্যামিলি আদালতে অবশেষে তাঁদের ডিভোর্সে শিলমোহর পড়ে। সুজেন এখন বর্তমানে আরসালান গোনির সঙ্গে ডেট করছেন কিন্তু বিয়ে করার কোনও ভাবনা চিন্তা নেই।

করিশ্মা কাপুর
করিশ্মার সঙ্গে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের ধুমধাম করে বিয়ে হয় কিন্তু তা শেষ হয় অত্যন্ত বাজেভাবে। ২০১৪ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিচ্ছেদ হয়ে যায় এবং করিশ্মা ডিভোর্সের পর যথেষ্ট খুশি ছিলেন এবং তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে ভালোই আছেন। যদিও সঞ্জয় কাপুর পুনরায় প্রিয়া সচদেবের সঙ্গে বিয়ে করেন এবং শোনা যাচ্ছে যে করিশ্মাও ডেট করছেন সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে। তবে করিশ্মা এও স্পষ্ট করে জানিয়েছেন যে তাঁর বিয়ের ওপর থেকে আস্থা উঠে গিয়েছে এবং তাঁর বিয়ে করার ইচ্ছা নেই।

অমৃতা সিং
সইফ আলির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অমৃতা দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেননি। যদিও ২০১২ সালের ১৬ অক্টোবরে সইফ আলি খান দ্বিতীয় বার বিয়ে করেন করিনা কাপুরকে। অমৃতা তাঁর দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিমকে নিয়ে খুব ভালো জীবন কাটাচ্ছেন।

মালাইকা অরোরা
১৮ বছরের বিবাহিত জীবনের পর মালাইকা ও আরবাজ ডিভোর্সের সিদ্ধান্ত নেন। ২০১৭ সালের মে মাসে তাঁদের বিচ্ছেদ হয়। একেবারেই পারস্পরিক বোঝাপড়ায় ডিভোর্স হয় এবং ছেলের দায়িত্ব নেন মালাইকা এবং আরবাজ যখন খুশি তাঁর ছেলের সঙ্গে দেখা করতে আসতে পারবেন। মালাইকার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা নেই কিন্তু তিনি অর্জুন কাপুরের সঙ্গে ডেট করছেন।












Click it and Unblock the Notifications