সোনম থেকে কঙ্গনা, বি–টাউনের এই অভিনেত্রীরা এখনও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেননি
বি–টাউনের এই অভিনেত্রীরা এখনও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেননি
বলিউডের বাদশা বলা হয় শাহরুখ খানকে। তাঁর সঙ্গে অভিনয় করার সুযোগ পেতে চান প্রায় সব অভিনেত্রীরাই। ইতিমধ্যেই বলিউডের দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মাল তাঁর সঙ্গে অভিনয় করার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছেন। শাহরুখের ভক্তের সংখ্যা অগুণিত। তাঁর অভিনয় দক্ষতা সব সিনেমাতেই প্রমাণিত হয়েছে। তবে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা শাহরুখের সঙ্গে অভিনয় করতে চাননি। জেনে নিন কোন কোন অভিনেত্রী এই সুযোগ হাতছাড়া করেছেন।

হেমা মালিনী
শাহরুখ তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে। এরপর অভিনেতার আরও একটি সিনেমা আসে, যার নাম ছিল দিল আশনা হ্যায়। আর এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। এই সিনেমায় শাহরুখ খান প্রধান চরিত্রে ছিলেন এবং তাঁর বিপরীতে কাজ করেছেন দিব্যা ভারতী। শোনা যায়, এই সিনেমার শুটিংয়ের সময় হেমা মালিনীর শাহরুখ খানের অভিনয় পছন্দ হয়নি এবং তাঁর মনে হয়েছিল যে শাহরুখ অতিরিক্ত অভিনয় করছেন। আর যে কারণে হেমা মালিনী আর কখনও কিং খানের সঙ্গে কাজ করেননি।

সোনম কাপুর আহুজা
অনিল কাপুরের কন্যা সোনম কাপুর আহুজা সঞ্জয় লীলা বনশালির সাওয়ারিয়াতে প্রথম অভিনয় করেন। এরপর সোনম অনেক বলিউড ছবিতে বহু অভিনেতার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর এই ১৪ বছরের ফিল্মি জীবনে সোনম কাপুর কখনও শাহরুখ খানের সঙ্গে সিনেমা করেননি।

অমিশা প্যাটেল
কহোনা প্যায়ার হ্যায় সিনেমায় হৃত্ত্বিক রোশনের বিপরীতে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন আমিশা প্যাটেল। যদিও তাঁর এই একটি সিনেমা ছাড়া বাকি সিনেমাগুলি ফ্লপের খাতায়। আমিশা প্যাটেলও তাঁর কেরিয়ারে কোনওদিন শাহরুখের সঙ্গে অভিনয় করেননি। অনেকেই মনে করেন যে আমিশার সঙ্গে শাহরুখের রসায়ন দর্শকরা পছন্দ করবেন না। তাই আমিশা কোনওদিন শাহরুখের সঙ্গে অভিনয় করেননি।

কঙ্গনা রানাওয়াত
বলিউডে কঙ্গনা রানাওয়াতের মতে সুদক্ষ, অসাধারণ অভিনেত্রী খুব কম রয়েছে। তিনি নিজের প্রতিভার জেরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। কঙ্গনা তাঁর বোল্ড মন্তব্যের জন্য বেশ পরিচিত। তবে তিনিও তাঁর ফিল্মি কেরিয়ারে কখনও কোনও খানের সঙ্গেই সিনেমা করেননি। তবে কঙ্গনা একটি সাক্ষাতকারে জানিয়ে ছিলেন যে তিনি শাহরুখ খানের খুব বড় ফ্যান এবং তিনি তাঁর সঙ্গে অভিনয় করতেও চান।

টাবু
বলিউডে টাবু এমন একজন অভিনেত্রী যিনি সব অভিনেতাদের সঙ্গে মোটামুটি কাজ করে ফেলেছেন। তবে টাবুকে কোনওদিনও শাহরুখের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। টাবু শাহরুখের ছবি বিল্লু-তে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন কারণ তিনি ইরফান খানের সঙ্গে অভিনয় করতে চাননি।












Click it and Unblock the Notifications