বিবাহ বিচ্ছেদের আবহে সুখী সংসারের ট্রেন্ড সেট করছেন এইসব তারকারা

সুখে সংসার করছেন তারকা জুটিরা

প্রেম, বিবাহের সবগে বিচ্ছেদও যেন ওতপ্রোত ভাবে যুক্ত থাকে সেলিব্রিটিদের জীবনের সঙ্গে। সদ্য ফেলে আসা ২০২১ সালে ভারতের সেলেব দুনিয়ার প্রথম সারির একাধিক তারকার ঘর ভেঙ্গেছিল। সেই রেস বজায় থেকেছে ২০২২ সালেও। শুরুর মাস অর্থাৎ জানুয়ারিতেই সকলকে অবাক করে দুজনের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতের তারকা ধনুষ ও মহাতারকা রজনীকান্তের বড় কন্যা ঐশ্বর্য। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন এই তারকা জুটি। এছাড়াও দক্ষিণী, হিন্দি বা বাংলা যে কোনও ক্ষেত্রেই হামেশাই দেখা যায় সেলেব জুটিদের বিয়ে ভাঙা বা সম্পর্ক ভাঙার চিত্র। কিন্তু বাংলা বিনোদন জগতে এমনও বেশ কিছু কাপল আছেন যারা সব বাঁধা বিপত্তি পেড়িয়েও চুটিয়ে প্রেম বা সংসার করছেন।

কোয়েল ও নিসপাল সিং রানে

কোয়েল ও নিসপাল সিং রানে

২০১৩ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল মল্লিক বাড়ির কন্যা কোয়েল এবং প্রযোজক নিসপাল সিং রানের। তবে সেই ভাবে দেখতে গেলে তাঁদের দুজনের মধ্যে আগে ৭ বছরের প্রেমের সম্পর্কও ছিল। দেখতে দেখতে ৯ বছর একে অপরের সঙ্গে কাটিয়ে দিলেন এই তারকা জুটি। সম্প্রতি মা হয়েছেন কোয়েল। ছেলে কবির কে নিয়ে দিব্যি সুখে সংসার করার সঙ্গে সঙ্গে কাজও করছেন কোয়েল ও নিসপাল। মিতিন মসির আগামী ছবিতে পুনরায় দেখা যাবে কোয়েলকে।

 জিৎ ও মোহনা রতলানী

জিৎ ও মোহনা রতলানী

২০১১ সালে যখন মোহনা রতলানীর গলায় মালা পড়িয়েছিলেন বাংলার সুপারস্টার জিৎ, তখন মন ভেঙেছিল বহু ফ্যানেদের। কিন্তু দেখতে দেখতে প্রায় এক যুগের কাছাকাছি কাটিয়ে ফেললেও বিন্দু মাত্র কম হয়নি এই কাপলের ভালোবাসা। বরং দিন দিন যেন আরও স্ট্রং হচ্ছে জিৎ ও মোহনার দাম্পত্যের কেমিস্ট্রি। এদিকে এত বড় স্টার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনও সম্পর্কের বিতর্কে জড়াননি জিৎ। পরিবার ও সন্তানের প্রতি খুবই যত্নশীল বলে সুনাম ও আছে জিতের।

 রাজ চক্রবর্তী ও শুভশ্রী

রাজ চক্রবর্তী ও শুভশ্রী

বাংলার আরও এক পাওয়ার কাপল হিসেবে পরিচিত পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এঁদের জুটি এই মুহূর্তে হিট জুটি হিসেবে পরিচিত। সৌজন্যে অবশ্যই রাজ ও শুভশ্রীর ছেলে ইউভান। সব সময় নিজেদের হ্যাপি ফ্যামিলি লাইফের নানা সুন্দর মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়া সাইটে পোস্ট করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী।

 ওম সাহানি ও মিমি দত্ত

ওম সাহানি ও মিমি দত্ত

টলিউডের আরও এক সুন্দর কাপল হলেন ওম আর মিমি। ২০১১ সালে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত তাঁদের অটুট সম্পর্কে সামান্য কিছুর আঁচড় পড়েনি। সদ্য ফেলে আসা ২০২১ সালেই সাত পাকে বাঁধা পড়েছেন এই দুই তারকা।

সোহম ও তনয়া

সোহম ও তনয়া

অভিনেতা সোহম চুটিয়ে অভিনয় করার পাশাপাশি দক্ষতার সঙ্গে রাজনৈতিক ময়দানেও গোল দিচ্ছে। ২০১২ সালে সোহমের সঙ্গে বিয়ে হয় তনয়া পালের। দেখতে দেখতে প্রায় ১০ বছর কেটে যাওয়ার পরেও দিব্যি সুখে সংসার করছেন এই জুটি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+