কোন মণ্ডপে বিয়ে সারছেন বি-টাউনের ভিকি-ক্যাট! জেনে নিন খুঁটিনাটি

কোন মণ্ডপে বিয়ে সারছেন বি-টাউনের ভিকি-ক্যাট! জেনে নিন খুঁটিনাটি

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! ব্যস তারপরেই চারহাত এক হতে চলেছে বলিউডের এই জুটির। এখন বলিউডের আনাচে-কানাচে একটাই খবর ভিকি কৌশলও ক্যাটরিনা কাইফের বিবাহবাসরের কথা। যদিও এখনও পর্যন্ত বিয়ের কথা নিশ্চিত করেনি এই জুটি। ভিকি-ক্যাটের বিয়েতে একটি রাজকীয় মণ্ডপ তৈরি করা হচ্ছে।

বিবাহ বাসর কাঁচের তৈরি

বিবাহ বাসর কাঁচের তৈরি

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল রাজকীয় মন্ডপে গাঁটছড়া বাঁধবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। পুরো মণ্ডপটি সম্পূর্ণভাবে কাঁচের তৈরি হবে বলে জানা গিয়েছে। রাজকীয় মণ্ডপটি কিছু রূপকথার বাইরে একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন বা গেজেবোও থাকবে। এছাড়াও আরও বিশেষ কিছুর আয়োজন করা হয়েছে। যা বেশ চোখ ধাঁধানোর মত। বিয়ের ভেন্যু ঘিরে বসানো হয়েছে প্রচুর শামিয়ানা। মুম্বাই থেকেও কিছু বিশেষ তাঁবু অর্ডার দেওয়া হয়েছে।

ক্যাট-ভিকির বিয়েতে থাকছে বিশেষ নিরাপত্তা

ক্যাট-ভিকির বিয়েতে থাকছে বিশেষ নিরাপত্তা

পাশপাশি বলিউড জুটির বিয়েতেও থাকছে বিশেষ নিরাপত্তাও। সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের এই জুটির বিয়েতে উপস্থিত থাকবে বলিউডের সেলিব্রেটিরা। নিরাপত্তার কথা ভেবে বিয়ের স্থানে চারপাশে ব্যারিকেড দিয়ে সাজানো হচ্ছে। আগামী ৯ ডিসেম্বর বিয়ে হওয়ার কথা। ৬ই ডিসেম্বর প্রি-ওয়েডিং ৭ ই ডিসেম্বর একটি ককটেল পার্টি, মেহেন্দির অনুষ্ঠান এবং ৮ ই ডিসেম্বর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ মাধ্যমকে এড়াতে বলিউডের এই জুটি হেলিকপ্টারে উড়ে যাবেন বলে জানা গেছে।

 থাকছে বাছাই করা অতিথি লিস্ট

থাকছে বাছাই করা অতিথি লিস্ট

সওয়াই মাধোপুরের ডিসি ভিকি-ক্যাটের বিয়ে প্রসঙ্গে জানান, অতিথির লিস্ট প্রায় বাছাই করে করা হয়েছে। যেখানে বলিউডের প্রায় ১২০ জন উপস্থিত থাকছেন। পাশপাশি অন্যান্য সেলিব্রিটিদের মধ্যেও একটি অতিথির তালিকা বাছাই করা হয়েছে। তাছাড়া তিনি এও জানান, অতিথিদের একটি নির্দিষ্ট স্থানের পর তাদের ফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। বিবাহ বাসরে যে সমস্ত অতিথি আসবেন তাদের একটি সিক্রেট কোড দেওয়া হবে। অতিথিদের কারোর নামে নিমন্ত্রন করা হবে না, সিক্রেট কোড দিয়ে আমন্ত্রন জানানো হবে। সেটা একমাত্র অতিথিরাই জানবেন। সেই কোডের ভিত্তিতেই তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। হোটেলে থাকবেন, হোটেলের সব সুবিধাও ভোগ করতে করবেন।

নিরাপত্তার জন্য থাকছে বিশাল পুলিশ বাহিনী

নিরাপত্তার জন্য থাকছে বিশাল পুলিশ বাহিনী

এই বিখ্যাত বলিউড জুটি চান না যে, তাদের বিয়ের ছবি ও ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় যেন ভাইরাল না হয়। তাই বিবাহ বাসরে নিমন্ত্রিত অতিথিদের স্মার্টফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তার খাতিরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকছে।

উল্লেখ্য, দম্পতি ৯ই ডিসেম্বর বিবাহ সারবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার আগেই সারলেন আইনি বিবাহ। মুম্বাইতে ৩ জন সাক্ষী ও একজন রেজিস্ট্রারকে নিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন তারা। যদি ভিকি- ক্যাট দুজনেই বিবাহের সমস্ত কিছু গোপন রাখতে চান। যেহেতু ভিকি-ক্যাট ভিন্ন ধর্মীয় পটভূমির, তাই বিশেষ বিবাহ আইন ১৯৫৪ আইনের অধীনে তাদের বিয়ে হবে। সপ্তাহের শেষের দিকে তারা রাজস্থানে উড়ে যাবেন বলে আশা করা হচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+