চুনিকে হারাল বাংলা, প্রয়াত হলেন বিপ্লবকেতন চক্রবর্তী
বাংলা টেলি জগতে তিনি পরিচিতি পেয়েছিলেন চুনি হিসাবে। চুনি-পান্না সিরিয়ালের জন্য। পান্না - দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আগেই গত হয়েছেন। এবার পরলোকে পাড়ি দিলেন বিপ্লবকেতন চক্রবর্তীও।
বাংলা টেলি জগতে তিনি পরিচিতি পেয়েছিলেন চুনি হিসাবে। চুনি-পান্না সিরিয়ালের জন্য। পান্না - দ্বিজেন বন্দ্যোপাধ্যায় আগেই গত হয়েছেন। এবার পরলোকে পাড়ি দিলেন বিপ্লবকেতন চক্রবর্তীও। বাংলার নাট্যজত, টেলি জগত তথা সিনেমা জগতের এক অনন্য রত্ন বিদায় নিলেন সন্দেহ নেই।

লিভারের সমস্যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিপ্লবকেতন। সমস্যা বেড়ে যাওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তবে এদিন ভোরে নিজের ঢাকুরিয়ার বাড়িতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মূলত নাটক-থিয়েটার জগতের মানুষ বিপ্লবকেতন টেলিভিশনেও দারুণ সফল হন। ১৯৭২ সালে চেতনা নাট্যগোষ্ঠীর হাত ধরে নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। তারপরে দীর্ঘ দুই দশক পরে নিজের নাট্যদল থিয়েটারওয়ালা তৈরি করেন বিপ্লবকেতন। সেখানেও দারুণ সফ হন।
এর পাশাপাশি জন্মভূমি, চুনিপান্নার মতো সিরিয়াল তাঁকে দারুণ খ্যাতি এনে দেয়। কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। এদিন কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে গিয়ে অভিনেতার শেষকৃত্য করা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications