গোটা বিশ্বের নেটফ্লিক্সে এক নম্বরে ‘দ্য হোয়াইট টাইগার’, দারুণ উৎফুল্ল প্রিয়াঙ্কা চোপড়া
গোটা বিশ্বের নেটফ্লিক্সে এক নম্বরে ‘দ্য হোয়াইট টাইগার’, দারুণ উৎফুল্ল প্রিয়াঙ্কা চোপড়া
বহুদিন পর চওড়া হাসি ফুটল পিগি চপসের মুখে। আর তা হবেই বা না কেন, তাঁর সাম্প্রতিকতম সিনেমা দ্য হোয়াইট টাইগার গোটা বিশ্বের নেটফ্লিক্সে সর্বাধিক জনপ্রিয় সিনেমার তকমা পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রচণ্ড উৎসাহিত প্রিয়াঙ্কা চোপড়া।

মঙ্গলবার প্রিয়াঙ্কা চোপড়া তাংর ইনস্টাগ্রামের স্টোরিতে নেটফ্লিক্সের সর্বাধিক জনপ্রিয় ছবির রেটিং শেয়ার করেন। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত দ্য হোয়াইট টাইগার শীর্ষে রয়েছে, এরপর রয়েছে আউটসাইড দ্য ওয়্যার এবং ফের প্রিয়াঙ্কারই হলিউড ছবি উই ক্যান বি হিরোস। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর পোস্টে লেখেন, 'এটা দেখে খুবই উত্তেজিত বোধ করছি যে গোটা বিশ্বে নেটফ্লিক্সে দ্য হোয়াইট টাইগার ১ নম্বরে রয়েছে! এই সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন এবং জানাবেন আপনারা কি চিন্তা করছেন।’ দ্য হোয়াইট টাইগারের পরিচালক রামিন বাহরানি এবং এটি অরবিন্দ আদিগার পুরস্কার জয়ী উপন্যাস ম্যান বুকারের ওপর অবলম্বন করে তৈরি হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে আদর্শ গৌরব, তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও পার্শ্ব চরিত্রে। প্রিয়াঙ্কা এই ছবির সহ–প্রযোজকও।
২২ জানুয়ারি মুক্তি পায় দ্য হোয়াইট টাইগার। এই ছবি মুক্তির পরই সিনেমা নিন্দুকেরা এই ছবির প্রশংসায় মুখর হন। সবচেয়ে বেশি প্রশংসিত হন আদর্শ গৌরবের অভিনয়। অনেকেই তাঁকে কয়লার আড়ালে থাকা হিরের টুকরো বলে অভিহীত করেছেন।
মঙ্গলবার আদর্শ ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ পুরুষ বিভাগের জন্য মনোনীত হন। এছাড়াও প্রিয়াঙ্কা ও রাজকুমার রাও সেরা পার্শ্বচরিত্রের জন্য মনোনীত হয়েছেন। প্রিয়াঙ্কা এখন তাঁর পরবর্তী ছবি সিটাডেল উইথ দ্য রুসো ব্রাদার্সের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে রয়েছেন গেম অফ থ্রোন ও বডিগার্ড খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন।












Click it and Unblock the Notifications