লোকে যেভাবে আমায় নিয়ে কথা বলছে আমি নিজে আত্মহত্যা করতে পারি, সুশান্ত কাণ্ডে মুখ খুললেন সূরয পাঞ্চোলি

লোকে যেভাবে আমায় নিয়ে কথা বলছে আমি নিজে আত্মহত্যা করতে পারি, সুশান্ত কাণ্ডে মুখ খুললেন সূরয পাঞ্চোলি

জিয়া খানের মৃত্যুর পর ফের একবার সূরজ পাঞ্চোলির নাম জড়ালো সুশান্ত সিং রাজপুতের মৃত্যর সঙ্গেও। তাঁকে কেন প্রশ্ন করা হচ্ছে না এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাতকারে সূরয প্রকাশ করলেন অনেক কিছু। প্রসঙ্গত গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংয়ের ঝুলন্ত দেহ।

লোকে যেভাবে আমায় নিয়ে কথা বলছে আমি নিজে আত্মহত্যা করতে পারি, সুশান্ত কাণ্ডে মুখ খুললেন সূরয পাঞ্চোলি


সুশান্তের মৃত্যু পর শীর্ষ বিজেপি নেতা নারায়ণ রানে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন যে '‌সূরয পাঞ্চোলির হাউস পার্টিতে উপস্থিত ব্যক্তিদের কেন প্রশ্ন করা হচ্ছে না?‌ সুশান্তের মৃত্যুর আগের দিনই সেখানে পার্টি ছিল।’‌ বিজেপি নেতার প্রশ্নের পরই সূরয পাঞ্চোলির নাম উঠে আসে। গুজব ছড়িয়েছিল যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগের রাতে সূরয পাঞ্চোলির বাড়িতে পার্টি ছিল। সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর নাম যোগ হয়ে যাওয়ার প্রসঙ্গে সূরয বলেন, '‌আমি ইতিবাচক হওয়ার চেষ্টা করছি এখন। যতটা দৃঢ় ও যতটা ইতিবাচক হওয়া যায়, ততটাই হচ্ছি।

আমি এ বিষয়ে পরিবারের সঙ্গে কিছু আলোচনা করিনি। কারণ আমি জানি আমার জন্য ইতিমধ্যেই অনেক চাপ নিয়ে ফেলেছে আমার পরিবার, সারাক্ষণ আমার কথা ভেবে। এমনকী আমার মা এও ভাবতে শুরু করে দিয়েছেন যে হয়ত আমি নিজের ক্ষতি করে ফেলতে পারি। আর এ নিয়ে অনেকবার আমার সঙ্গে কথাও বলেছেন আমার মা। এমনকী সুশান্তের মৃত্যুর পর আমার মা বলেছিলেন যে সূরয যাই হোক না কেন, যদি কোনও কিছু তোমার মনে থাকে দয়া করে আমাদের কাছে এসে সেটা আমাদের বল, চুপ করে থেকো না। আমি সাধারণত খুব একটা বেশি কথা বলি না, বিশেষ করে যখন নিজের সমস্যার সময় আসে।’‌

সূরয বলেন, '‌আমি চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকার এবং আমি এত তাড়াতাড়ি হার মানব না। কারণ এটা মার স্বপ্ন। এটা আমার ভালো লাগার জায়গা। এটা হল সেই জিনিস যার জন্য আমি কাজ করছি। অনেকেই মনে করেন যে আমি বিছানা থেকে নেমে সরাসরি ফিল্ম সেটে যাই, যেটা একেবারেই সঠিক নয়। আমি যথেষ্ট পরিশ্রম করি। আমি দু’‌টো ছবিতে সহকারি পরিচালকের কাজ করেছি। আমি অভিনয় শিখেছি, আমার অভিনয়ের ডিগ্রিও রয়েছে।’‌ তিনি আরও বলেন, '‌আমি আমার প্রথম ছবি পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তাই এটা আমার ভালোবাসার জায়গা এবং আমি এত সহজে তা ছাড়ব না। আর যারা আমার পেছনে কথা বলছে তাদের কিছু বুদ্ধি থাকা দরকার এবং অবশ্যই মানবিকতা। কারণ এটা ঠিক নয়। তারা আমার জীবন ধ্বংস করছে। আমি জানিনা সুশান্ত সিং রাজুত আদৌও আত্মহত্যা করেছেন কিনা, তবে এই মানুষরা আমাকে আত্মহত্যার পথে চালিত করছে, এটাই আমি বলতে চাই।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+