'ফল্ট ইন আওয়ার স্টারস্'-এর হিন্দি রিমেকে সুশান্ত-সঞ্জনা, মুক্তি পেল পোস্টার

বিখ্যাত হলিউড ছবি 'ফল্ট ইন আওয়ার স্টারস্' -এর হিন্দি রিমেক যে তৈরি হচ্ছে তা আগেই শোনা গিয়েছিল। সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘি অভিনীতি এই ছবির শ্যুটিং আজ থেকে শুরু হল।

বিখ্যাত হলিউড ছবি 'ফল্ট ইন আওয়ার স্টারস্' -এর হিন্দি রিমেক যে তৈরি হচ্ছে তা আগেই শোনা গিয়েছিল। সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘি অভিনীতি এই ছবির শ্যুটিং আজ থেকে শুরু হল। আর ছবির শ্যুটিং এর ঘোষণা করে একটি পোস্টার প্রকাশিত হয়।

ফল্ট ইন আওয়ার স্টারস্-এর হিন্দি রিমেকে সুশান্ত-সঞ্জনা, মুক্তি পেল পোস্টার

ছবির এই হিন্দি রিমেকে-এর নাম 'কিজি অউর ম্যানি'। মুকেশ ছাবড়া এই ছবির পরিচলাক। পরিচালনায় এই প্রথমবার আসতে চলেছেন মুকেশ ছাবড়া। এর আগে তিনি কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করতেন। এই প্রথমবার ছবির পরিচালনায় এলেন মুকেশ। ছবির শ্যুটি লোকেশন খোঁজার জন্য অনেক জায়গা ঘোরেন মুকেশ। পরে ইমতিয়াজ আলির পরামর্শে ছবির প্রেক্ষাপট হিসাবে বেছে নেন জামশেদপুরকে। আর এদিন শুরু হয়েছে ছবির শ্যুটিং।

ফল্ট ইন আওয়ার স্টারস্-এর হিন্দি রিমেকে সুশান্ত-সঞ্জনা, মুক্তি পেল পোস্টার

ছবির সঙ্গীত পরিচালনা করছেন এ .আর. রহমন। ছবি জুড়ে মনোরম দৃশ্যের পাশাপাশি মন কেড়ে নেওয়া গান থাকতে চলেছে বলে দাবি ছবির নির্মাতাদের। জন গ্রিনের লেখা উপন্যাস 'ফল্ট ইন আওয়ার স্টারস্'-এর অবলম্বনে এর আগে হলিউডে ছবি হয়েছে ওই একই নামাঙ্কনে।এবার পালা বলিউডের। প্রেম আর জীবনবোধের সুক্ষ্ম অনুভূতি নিয়ে তৈরি সেই হলিউড ফিল্ম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ছবির বলিউড রিমেক কী রকম হয় সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+