মুক্তি পেল ‘‌ঝুণ্ড’‌–এর টিজার, ফুটবল কোচের ভূমিকায় বিগ বি

মুক্তি পেল ‘‌ঝুণ্ড’‌–এর টিজার, ফুটবল কোচের ভূমিকায় বিগ বি

গায়ে ফুটবল জার্সি৷ ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। সামনে রাখা রয়েছে একটি ফুটবল। তিনি হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রাম, টুইটারে নিজেই তাঁর আসন্ন ছবি 'ঝুন্ড’–এর টিজার শেয়ার করলেন বিগ বি। মারাঠি সিনেমার জনপ্রিয় পরিচালক নাগরাজ পোপটরাও মনজুলে তৈরি করেছেন এই ছবি। অমিতাভ ছাড়াও ছবিতে দেখা যাবে '‌সইরাত’‌ অভিনেতা আকাশ থোসার ও রিঙ্কু রাজগুরুকে।

মুক্তি পেল ‘‌ঝুণ্ড’‌–এর টিজার, ফুটবল কোচের ভূমিকায় বিগ বি


বলিউডে নাগরাজের এটাই প্রথম ছবি। যদিও টিজারে অমিতাভ বচ্চনকে দেখা যায়নি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তাঁর গলার আওয়াজ ছবিতে তাঁর উপস্থিতির প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দেয়। টিজারে অমিতাভকে বলতে শোনা যায়, '‌ভিড় নয়, এদের দল হিসাবে ডাকো।’‌ ফুটবল খেলোয়াড় বিজয় ভার্সের জীবনী নিয়েই তৈরি হয়েছে এই ছবি৷ যিনি ফুটপাতের শিশুদের নিয়ে সসার টিম গড়ে তুলেছিলেন। আর এই ছবিতেই বিজয়ের চরিত্রে দেখা যাবে অমিতাভকে।

ফুটপাথ শিশুদের নিয়ে এক ফুটবল টিম তৈরি করেন বিজয় ৷ আর তারপরই নতুন করে জীবন পাল্টে যায় তাঁর ও শিশুদের ৷ 'ঝুন্ড’ ছবিতে এরকমই এক গল্প বলতে চলেছেন নাগরাজ৷ এই ছবির প্রযোজনায় রয়েছে টি–সিরিজ, তাণ্ডব ফিল্ম এন্টারটেইনমেন্ট এবং অটপট। ছবিটি মুক্তি পাবে এ বছরের ৮ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+