নেতাজি-রহস্যের সঙ্গে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর যোগ আছে কি! 'তাসখন্দ ফাইলস'এ কী উঠে এলো
নেতাজি-রহস্যের সঙ্গে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর যোগ কোথায়! 'তাসখন্দ ফাইলস'এর ভিডিওয় কী উঠে এলো
এই কাহিনি ভারতবর্ষের ইতিহাসের দুটি ব্যাপক রহস্যময় ঘটনাকে ঘিরে। বিবেক অগ্নিহোত্রির ছবি মূলত বেশ কিছু প্রস্ন তুলে ধরেছে। প্রথমত , তাসখন্দে গিয়ে আচমকা কেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়? দ্বিতীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর কী কোনও যোগ রয়েছে?মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ অভিনীত এই ছবির ট্রেলারেই একাধিক চমক উঠে এলো । আগামী ১২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি।
|
তাখসন্দের ঘটনা
১৯৬৬ সালের জানুয়ারি মাসে উজবেকিস্তানের তাসখন্দ সফরে গিয়ে প্রয়াত হন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। সেখানে তাসখন্দ চুক্তির পরই মৃত্যু হয় তাঁর। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধ শেষের পরই প্রাক্তন প্রধানমন্ত্রীর এই মৃত্যু ঘিরে বেশ কয়েকটি রহস্যের দিক আজও রয়েছে।
|
লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যপ রহস্য
বিবেক অগ্নিহোত্রীর ছবিতে বেশ কয়েটি 'কারণ' তুলে ধরা হয়েছে, যা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর জন্য দায়ী হলেও হতে পারে। আর সেই প্রশ্ন তুলেই ছবিতে দেখানো হয়ে একটি দল এই মৃত্যুর তদন্তে নেমেছে। জানতে চাইছে কেন বা কে এই মৃত্যু রহস্যের নেপথ্যে রয়েছেন! ছবিতে বিভিন্ন চরিত্রের ভূমিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ থেকে মিঠুন চক্রবর্তী, শ্বেতা বাসু প্রসাদরা।
নেতাজি ও শাস্ত্রীর যোগ!
ছবির ট্রেলারে দেখানো হয়েছে , বিরোধী শিবিরের নেতা শ্যামসুন্দর ত্রিপাঠী বার বার লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর প্রসঙ্গে প্রশ্ন তুলছেন। প্রশ্ন করা হয়, নেতাজির অন্তর্ধান সম্পর্কে কোনও গোপন তথ্য দেশকে কি জানাতে চলেছিলেন লালবাহাদুর শাস্ত্রী?আর সেই জন্যই কি এই হত্যাকাণ্ড?
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications