রিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

রিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে কোনওভাবেই অন্তর্বতী সুরক্ষা দেওয়া যাবে না বলে বুধবার জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন আদালতের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারকেও ভৎর্সিত করা হয়।

রিয়া চক্রবর্তীর অন্তবর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট


রিয়ার পরামর্শদাতা শীর্ষ আদালতের বিচারপতি হৃশিকেশ রায়কে জানান যে তাঁর মক্কেলের বিহার পুলিশে দায়ের হওয়া মামলার জিজ্ঞাসাবাদ থেকে অন্তবর্তীকালীন সুরক্ষার দরকার। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে অভিনেত্রীকে স্বস্তি দেয়নি। রিয়ার পরামর্শদাতা অন্তবর্তী জামিনের জন্য চাপ দিলে, বিচারপতি তাঁর জবাবে বলেন, '‌আমরা চাই সব দল আপাতত তাদের হাত ধরে রাখুক। আইনজীবীরা এখানে আছেন এবং আমি নিশ্চিত তারা সবাই আপনাকে শুনেছে।’‌

রিয়ার অন্তবর্তীকালীন সুরক্ষার তীব্র বিরোধিতা করেন আইনজীবী বিকাশ সিং, যিনি সুশান্তের বাবা কে কে সিংয়ের হয়ে আদালতে এসেছিলেন। তিনি মুম্বইয়ে বিহার পুলিশকে তদন্তে সহায়তা করতে আসা আইপিএস অফিসারকে কোয়ারেন্টাইনে পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান যে পাটনা পুলিশের জোগাড় করা সব প্রমাণকে মুম্বই পুলিশ নষ্ট করে দিতে চাইছে। তিনি আদালতকে এও জানিয়েছেন যে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত যেন বিহার পুলিশকে সহায়তা করে মুম্বই পুলিশ। এদিন সুপ্রিম কোর্টে এও জানানো হয় যে কেন্দ্র সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তের সম্মতি দিয়েছে।

সুশান্তের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে রিয়া মামলাটি পাটনা থেকে মুম্বইতে স্থানান্তর করার আবেদনটিও ঠিক নয়, কারণ মামলাটি তদন্তের পর্যায়ে রয়েছে, আদালতের সামনেও আসেনি। এই সংক্রান্ত মামলার শুনানি পরবর্তী সপ্তাহে হবে বলে জানিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+