Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একমাত্র এই মহিলাই নাকি পারেন কপিল শর্মাকে বাঁচাতে! কে এই মহিলা? জেনে নিন ফোটো ফিচারে

টিআরপি পড়তে পড়তে তলানিতে। কিন্তু, কোনওভাবেই নিজের বিখ্যাত রিয়্যালিটি শো-এর জনপ্রিয়তা ফেরাতে পারছেন না কপিল শর্মা। তাই এবার শরণাপন্ন তিনি মণিকা ক্যাস্টেলিনোর।

মণিকা ক্যাস্তেলিনোর বয়স ৩০-এর সামান্য বেশি। সুন্দরী এবং সাহসী অভিনেত্রী বলেই খ্যাতি তাঁর। মণিকার সাহসী এবং আবেদনভরা উপস্থিতি তাঁকে তাঁর ভক্তকূলের শ্রীবৃদ্ধির অন্যতম কারণ বলেই মনে করা হয়।

তথ্য-১

তথ্য-১

অভিনয় দক্ষতায় ততটা পারদর্শী না হলেও রূপের সৌন্দর্যে এই গাফিলতি ঢেকে দেন মণিকা। বিশেষ করে কৌতুক সিরিয়ালে তাঁর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। তাঁর টেলিভিশন কেরিয়ারে একের পর এক সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

তথ্য-২

তথ্য-২

মণিকার অভিনীত সিরিয়ালগুলির মধ্যে আছে ‘গুপচুপ গুপচুপ', 'প্রতিজ্ঞা', 'মণিকাবেন.কম', 'প্যায়ার কি ইয়ে এক কাহানি', 'হরদ মর্দ কি দাওয়া', 'তু মেরে আগল বগল হ্যায়'।

তথ্য-৩

তথ্য-৩

২০০০৯ সালে ঝুনকি নামে একটি সিরিয়ালের শ্যুটিং-এ মণিকা প্রেমে পড়েন সহকারী পরিচালক সত্যপ্রকাশ সিংহ ওরফে রাজ সিংহের। বাড়িতে না জানিয়ে ২০১০ সালে বিয়ে করেছিলেন মণিকা ও রাজ।

তথ্য- ৪

তথ্য- ৪

মণিকা এবং রাজ একটি প্রোডাকশন কম্পানিও খোলেন। কিন্তু, এরপরই স্বামী রাজ-এর সঙ্গে বিবাদ শুরু হয় তাঁর। কারণ, মণিকা জানতে পারেন রাজ বিবাহিত এবং তাঁর স্ত্রী এবং সন্তান আছে। আগের স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ না করেই রাজ তাঁকে বিয়ে করেছিলেন বলেও জানতে পারেন মণিকা।

তথ্য-৫

তথ্য-৫

এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছিলেন মণিকা। স্বামী রাজ-এর সঙ্গে মতানৈক্য বাড়ছিল। মণিকা মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন যখন তিনি জানতে পেরেছিলেন রাজ তাঁকে বিয়ে করেছিল অর্থ জোগারের জন্য। আসলে রাজ একটি প্রোডাকশন কম্পানি খুলতে চাইছিলেন। কিন্তু, এর জন্য অর্থ পাচ্ছিলেন না তিনি। মণিকার অভিযোগ, সেই অর্থ জোগার করতেই তাঁকে বিয়ে করেছিলেন রাজ। এই ঘটনার পরই বিয়ে ভেঙে দেন মণিকা।

তথ্য-৬

তথ্য-৬

সিরিয়ালে অভিনয়ের সঙ্গে সঙ্গে বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন মণিকা। যেমন- দেখ ভাই দেখ, আন্ডারট্রায়াল, মেন নট অ্যালাউড।

তথ্য-৭

তথ্য-৭

দ্য কপিল শর্মা শো মণিকার কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছেই বলে মনে করা হচ্ছে। কারণ, এতদিন মণিকার যে সব সিরিয়ালে কাজ করতেন তা জনপ্রিয় হলেও স্টার প্লাস, বা জি টিভি, সোনি টিভি বা কালার্স-এর মতো বিনোদন চ্যানেলগুলিতে প্রদর্শিত হওয়া টেলি-সিরিয়ালগুলির ধারে-কাছে ছিল না।

তথ্য-৮

তথ্য-৮

মণিকার ভক্তদের আশা সুনীল গ্রোভার যেমন কপিল শর্মার শো-এ ইউএসপি হয়ে উঠেছিলেন, এবার সেই স্থান দখল করতে চলেছেন মণিকা।

তথ্য-৯

তথ্য-৯

দ্য কপিল শর্মা শো কর্তৃপক্ষেরও আশা টিআরপি বাড়বে মণিকার উপস্থিতিতে। তাই সুন্দরী, সাহসী এই অভিনেত্রীর দিকেই এখন তাকিয়ে কপিল শর্মা ও দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+