‘বজরঙ্গী ভাইজান’ সিক্যুয়েলের নাম জানেন কি, নিজেই ঘোষণা করলেন সলমন খান
‘বজরঙ্গী ভাইজান’ সিক্যুয়েলের নাম জানেন কি
এবার সলমন খান এই সিক্যুয়েলের নামও ঘোষণা করলেন।
সলমন খান জানিয়েছেন সম্ভবত ওই সিক্যুয়েলের নাম হতে চলেছে 'পবন পুত্র ভাইজান’। কিন্তু এই সিনেমার পরিচালক কবীর খানের বক্তব্যে সবাই চমকে যান। সকলকে বিভ্রান্ত করে তিনি জানান, এখনও চূড়ান্ত কিছু হয়নি। সিক্যুয়েল লেখা হচ্ছে। কবীর খান বলেন, ফিল্মের ঘোষণা নিয়ে স্বাভাবিক যে প্রোটোকল আছে তা সলমন খান মানেন না। এবার এই সিনেমার চিত্রনাট্যকর বিজয়েন্দ্র প্রসাদ এই সিক্যুয়েল নিয়ে কিছু খবর সামনে আনলেন।

এক সংবাদম্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিজয়েন্দ্র প্রসাদের কাছে জানতে চাওয়া হয়, সিক্যুয়েলের নাম কি 'পবন পুত্র ভাইজান’? তিনি বলেন, 'অবশ্যই’। তিনি বলেন, 'বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল করার আইডিয়া তাঁর মাথাতেই প্রথম আসে। আর সলমন খানকে এটা বোঝাতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ এটা একটা সফল চলচ্চিত্র। তিনি এও বলেন, 'সিক্যুয়েল নিয়ে খুব বেশি ভাবতে হয়নি এবং সলমন ভাইও আইডিয়াটা পচ্ছন্দ করেছেন।’ এ বছরের মধ্যেই সিক্যুয়েল লেখা এবং 'পবন পুত্র ভাইজান’-এর কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন বিজয়েন্দ্র।
তবে সলমনের ঝুলিতে এখন বেশ কয়েকটা ফিল্ম আছে। এর মধ্যে সব চেয়ে বড় প্রজেক্ট হল ক্যাটরিনা কাইফের সঙ্গে 'টাইগার ৩’। কোভিড সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এই ফিল্মের শ্যুটিং-এর কাজ বন্ধ রয়েছে। এ ছাড়াও সলমনকে নিয়ে তৈরি হচ্ছে 'কভি ঈদ, কভি দিওয়ালি’। শাহরুখ খানের 'পাঠান’ এবং আমির খানের 'লাল সিং চাড্ডা’ ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সলমনকে।












Click it and Unblock the Notifications