সেনেগালে গ্রেফতার বলিউডের কুখ্যাত তোলাবাজ রবি পূজারি, শীঘ্রই আনা হবে ভারতে
সেনেগালে গ্রেফতার বলিউডের কুখ্যাত তোলাবাজ রবি পূজারি, শীঘ্রই আনা হবে ভারতে
সেনেগাল থেকে গ্রেফতার বলিউডের আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। সূত্রের খবর, ভারতের গোয়েন্দাদের থেকে তথ্য পাওয়ার পরই পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে তাঁকে গ্রেফতার করে সেদেশের পুলিশ।

গত বছর দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যায় রবি
এক সময়ে বলিউডের আর এক ডন ছোটা রাজনের ছায়া সঙ্গী রবির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বলিউডে একাধিক তোলাবাজি ও মাদক পাচারের অভিযোগ রয়েছে। গত বছরও পুলিশের হাতে এলেও সেনেগাল থেকে সেই সময় দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান তিনি। এবার তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ৱিতে শীঘ্রই তাদেক ভারতে আনা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

এত সেনেগালেই গা ঢাকা দিয়ে ছিল এই কুখ্যাত তোলাবাজ
এদিকে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, রবি অস্ট্রেলিয়ায় আত্মগোপন করে রয়েছেন। গোয়েন্দারা গোপন সূত্রে খবর পান, অস্ট্রেলিয়ায় নয়, বর্তমানে সেনেগালে গা ঢাকা দিয়ে রয়েছেন রবি। সেনেগালের রবি বুরকিনা ফাসোতে আত্মগোপন করে ছিলেন বলে জানা যাচ্ছে। সেখান থেকেই এতদিন তাদের গ্যাংয়ের কাজ চালাতেন বলেও জানা যাচ্ছে।

খুন, তোলাবাজি, অপহরণের প্রায় ২০০টি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে
সূত্রের খবর, ছোটা রাজনের সঙ্গে ছাড়াছাড়ির পর নব্বইয়ের দশক থেকে মুম্বইয়ে নিজের গ্যাং চালাতেন রবি। খুন, তোলাবাজি, অপহরণ-সহ বহু অপরাধের সঙ্গে জড়িত পূজারি। ২০০৯-২০১৩ সালের মধ্যে বলিউডের একাধিক ব্যক্তিত্বকে খুন ও তোলাবাজির হুমকি দেওয়ার প্রায় ২০০টি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications